সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

কোনো দলের স্বার্থ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের কাজ নয় : তারেক রহমান

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৭:৪৯:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৭:৪৯:২৫ পূর্বাহ্ন
কোনো দলের স্বার্থ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের কাজ নয় : তারেক রহমান
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত, জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। সরকারের কাজ কোনো দলের স্বার্থ বাস্তবায়ন নয়। শনিবার (৭ নভেম্বর) রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন ২০২৫’-এ ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ আলোচনা সভার আয়োজন করে মাতুয়া বহুজন সমাজ ঐক্যজোট। তারেক রহমান বলেন, বিতাড়িত স্বৈরাচার বা ফ্যাসিবাদের সময়, দেশের সবচেয়ে জনসমর্থিত ও জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কমপক্ষে দেড় লাখ মামলা দায়ের করা হয়েছিল। ৭০০’র বেশি নেতাকর্মী গুম, অপহরণ ও খুন করা হয়েছিল এবং অকারণে রাতের বেলা আদালত বসিয়ে রায় ঘোষণা করা হতো। মূল কারণ ছিল দেশে আইনের শাসনের অভাব। তিনি বলেন, পলাতক স্বৈরাচারের শাসনামলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ বা খ্রিষ্টান - ডান বা বাম, বিশ্বাসী বা অবিশ্বাসী কেউই নিরাপদ ছিল না। উদাহরণ টেনে বলেন, ২০১২ সালে রামুর বৌদ্ধ মন্দিরে এবং ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঘটে যাওয়া হামলার মতো কোনো ঘটনার বিশ্বাসযোগ্য তদন্ত বা বিচার হয়নি। গত দেড় দশকে তিনি ও তার নেতারা দেশের সুশীল সমাজ এবং সর্বদলীয় ও সর্বধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে একটি নাগরিক তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছিলেন, যাতে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর উপাসনালয় বা বাসাবাড়িতে সংঘটিত প্রতিটি হামলার নেপথ্য ঘটনা উদ্ঘাটন করে সুষ্ঠু বিচার হয়। তবে সেই দাবির কোনো বাস্তবায়ন হয়নি, কোনো বিশ্বাসযোগ্য তদন্ত কমিশনও গঠন করা হয়নি। এ কারণেই বিএনপি মনে করে- ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া সংখ্যালঘু বা সংখ্যাগুরু - কোনো নাগরিকেরই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। একমাত্র ন্যায়বিচার ও আইনের শাসনই দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা একটি বড় সুযোগ। তবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কিছু সহযোগীর কর্মকা- দেশের অনেক মানুষের অধিকার ও সুযোগ ক্ষুণœ করছে। দেশ অস্থিতিশীল হলে অতীতে পরাজিত ও পলাতক ফ্যাসিবাদী শক্তির পুনরায় উত্থানের পথ সুগম হতে পারে। তিনি বলেন, ফ্যাসিবাদের শাসনামলে বিরোধীরা যেভাবে গুপ্ত কৌশল অবলম্বন করেছিল বাঁচার জন্য, আজ পতিত ও পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে গণতন্ত্রের উত্তরণের পথ বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে। এজন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকার ও ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, ৫ আগস্টের পতিত ও পরাজিত অপশক্তি যেন কোনো দলের আড়ালে গুপ্ত কৌশল প্রয়োগ করে দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত, জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। সরকারের কাজ কোনো দলের স্বার্থ বাস্তবায়ন করা নয়। তিনি বলেন, জনগণের রায় অনুযায়ী বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রাথমিকভাবে ৫০ লাখ পিছিয়ে থাকা পরিবারের নারীপ্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করবে। পাশাপাশি প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করতে ফার্মার্স কার্ড প্রদানের পরিকল্পনাও রয়েছে। এছাড়া, দেশের বৃহৎ সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো যুব সমাজের বেকারত্ব। এই বেকারত্ব দূর করতে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে তাদেরকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হবে, যাতে তারা দক্ষ জনশক্তিতে পরিণত হয়ে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স