সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
সভাপতি সিদ্ধার্থ এষ বলাই, সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র সরকার, কোষাধ্যক্ষ রতীশ গোস্বামী

তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন উদযাপন পরিষদের কমিটি গঠন

  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৯:০৮:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৯:০৮:৩১ পূর্বাহ্ন
তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন উদযাপন পরিষদের কমিটি গঠন
স্টাফ রিপোর্টার :: শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহোৎসব-১৪৩২ বাংলা উদযাপনের লক্ষে গতকাল শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টায় শহরের কেন্দ্রীয় শ্রীশ্রী কালীবাড়ি নাটমন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন উদযাপন পরিষদের আয়োজনে ১৪৩১ বাংলার কীর্তনের পুনঃর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। পরিষদের সাধারণ সম্পাদক স্বপন সরকারের পরিচালনায় সভার প্রথম পর্বে সভাপতিত্ব করেন সিদ্ধার্থ এষ বলাই। প্রথমেই পবিত্র গীতা থেকে পাঠ করেন অমিত চক্রবর্তী। পরে বিগত এক বছরে যেসকল ভক্ত প্রয়াত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া অসুস্থ ভক্তদের সুস্থতা কামনায় প্রার্থনা করা হয়েছে। পরে স্বপন সরকার সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন। প্রতিবেদনের উপর মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট বিমান কান্তি রায়, অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস, জ্যোতিভূষণ তালুকদার জন্টু, নারায়ণ চক্রবর্তী, পরিমল তালুকদার, স্বপন দেব, বিপ্রেশ রায় বাপ্পী, চন্দন কুমার দাস, নিলেন্দু কর্মকার চন্দন, নন্দন রায়, বিধান চন্দ্র দাস, মন্তোষ কুমার চন্দ সন্তোষ, রঞ্জু গুপ্ত, বিপ্লব তালুকদার প্রমুখ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৪৩১ বাংলার কীর্তনে মোট আয় হয়েছে ১২,১০,৫১৯ টাকা, মোট ব্যয় হয়েছে ১১,৫৪,০১৪ টাকা এবং উদ্বৃত্ত হয়েছে ৫৬,৫০৫ টাকা। আয়-ব্যয়ের হিসাব সভায় সর্বসম্মতিক্রমে গৃহিত ও অনুমোদিত হয়। অতঃপর সভার সভাপতি সিদ্ধার্থ এষ বলাই বক্তব্য রাখেন এবং ১৪৩১ বাংলার কীর্তন সুন্দর ও স্বার্থক হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পুনঃর্মিলনী সভার সমাপ্তি ঘোষণা করেন এবং ১৪৩১ বাংলার কীর্তন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। দ্বিতীয় অধিবেশনে সাধারণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পারিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়। দ্বিতীয় অধিবেশনে ১৪৩২ বাংলার কীর্তনের জন্য সর্বসম্মতভাবে দ্বিতীয় বারের মতো সিদ্ধার্থ এষ বলাই সভাপতি ও স্বপন চন্দ্র সরকার সাধারণ স¤পাদক নির্বাচিত হন। এছাড়া রতীশ গোস্বামী কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়েছে। সভার সভাপতি নবনির্বাচিত সভাপতি, সাধারণ স¤পাদক ও কোষাধ্যক্ষকে অভিনন্দন জানান এবং আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে, কমিটির সভা আহ্বান করে ১৪৩২ বাংলার কীর্তনের কার্যক্রম শুরু করার এবং ১৪৩২ বাংলার কীর্তনে সকলের সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সন্তোষ রায় সন্তো, কলি তালুকদার, অরুণ তালুকদার, শামীম তালুকদার, চয়ন দেব, লিটন দেব, পম্পা এষ, স্বপন কুমার দাস, শিশির তালুদার, দীপক রায়, জয়ন্ত বণিক, অনুপ কান্তি রায় মলয়, সুমন নন্দী, সুব্রত দাস, পিনাক দাস, সুমন দাস সাগর, অ্যাড. কুশল রাজ পাল, প্রসেনজিৎ নন্দী সূচক, সুকান্ত রায়, অমর চক্রবর্তী, নিমাই চাঁদ চৌধুরী, বিশ্বজিত রায়, মৃদুল রায়, মন্টু রায়, প্রীতুষ বর্মণ, দুলন পুরকায়স্থ, কাজল দে, শিবু পোদ্দার, সঞ্জয় শর্মা, রতন সরকার, রাজীব কান্তি রায়, দীপক ঘোষ, সজল চৌধুরী, সৌমিত্র আচার্য, বাবলু দে, সবিনয় পুরকায়স্থ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা