সুনামগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও
ছাতকে মানববন্ধন

বন্যার কবল থেকে রক্ষায় রেলপথে সেতু নির্মাণের দাবি

  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৯:০৫:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৯:০৫:০৫ পূর্বাহ্ন
বন্যার কবল থেকে রক্ষায় রেলপথে সেতু নির্মাণের দাবি
ছাতক প্রতিনিধি :: ছাতকে বন্যার কবল থেকে এলাকা রক্ষায় নির্মাণাধীন রেলপথে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার বিকেলে উপজেলার মাধবপুর গ্রামে ছাতক-সিলেট রেলসড়কে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এতে কালারুলা ইউনিয়নের খারগাঁও, মাধবপুর, চাঁনপুর, বিল্লাই ও লামাপাড়া গ্রামের শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, রেললাইন নির্মাণের সময় পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়নি। এতে বৃষ্টির পানি ও উজানের ঢল আটকে গিয়ে গ্রামগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের জন্য রেলপথে সেতু নির্মাণ না হলে কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান মানিকের সভাপতিত্বে ও সাইফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সেলিম মিয়া, হাজী রুবেল, শাহীন আলম, নিজাম উদ্দিন, মখলিছ আলী, সুমন মিয়া, বাবলু মিয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স