সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় দেশসেরা দোয়ারাবাজারের ধ্রুব

  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৯:০১:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৯:০১:৩৫ পূর্বাহ্ন
‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় দেশসেরা দোয়ারাবাজারের ধ্রুব
দোয়ারাবাজার প্রতিনিধি :: বাংলাদেশ টেলিভিশন আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় শিশু প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় কৌতুক ইভেন্টে দেশসেরা (দ্বিতীয় স্থান) অর্জনের গৌরব অর্জন করেছে দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা গ্রামের এহসানুল হক ধ্রুব। বিটিভিতে সম্প্রচারিত অনুষ্ঠানে ধ্রুব তার অনবদ্য পারফরম্যান্স ও অনন্য প্রতিভার প্রদর্শনের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে সেরাদের কাতারে স্থান করে নেয়। তার এই অসাধারণ অর্জনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের বন্যা বইছে। আগামী ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে এহসানুল হক ধ্রুব আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করবে। বর্তমানে সে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং সিনিয়র সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী’র ভাগ্নে। ধ্রুব’র বাবা এমদাদুল হক লিটন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি’র শাখা প্রধান এবং মা হাফসা আক্তার লিপা দোয়ারাবাজার উপজেলার টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত। স্থানীয় শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ জানিয়েছেন, এহসানুল হক ধ্রুব’র এই সাফল্য শুধু তার পরিবারের নয়, বরং এটি পুরো দোয়ারাবাজার উপজেলা ও সুনামগঞ্জ জেলার জন্য এক অনন্য গর্বের অর্জন। ধ্রুব নিজেও জানিয়েছেন, ভবিষ্যতে সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার পাশাপাশি শিক্ষার প্রতিও মনোযোগী থাকতে চান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু