সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর জেলা কমিটি গঠন

  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৮:৫৯:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৮:৫৯:০০ পূর্বাহ্ন
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর জেলা কমিটি গঠন
স্টাফ রিপোর্টার :: সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটি পুনঃগঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় নূরুল হক আফিন্দীকে সভাপতি ও ফজলুল করিম সাইদকে সাধারণ সম্পাদক এবং মো. ওবায়দুল হক মিলনকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। সভায় জেলা সুজনের সিনিয়র সহসভাপতি আলী হায়দারের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক ফজলুল করিম সাইদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন-এর কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার বর্মণ। বিশেষ অতিথি ছিলেন বিকশিত নারী নেটওয়ার্কের কেন্দ্রীয় সমন্বয়কারী শাহীনা আক্তার, সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুখেন্দু সেন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান এবং শাহীনা চৌধুরী রুবি। সভায় প্রধান অতিথি দিলীপ কুমার বর্মণ বলেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) হচ্ছে সচেতন নাগরিকদের সমন্বয়ে গঠিত একটি নাগরিক সংগঠন। ২০০২ সালের ১২ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি নাগরিক অধিকার, গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, ্একজন নাগরিকের দায়িত্ব ও অধিকার সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তোলা এবং সেবা প্রদানকারীদের জবাবদিহিতা নিশ্চিত করাই সুজনের মূল লক্ষ্য। সভায় স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সুজনের উপদেষ্টা ও মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম স¤পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, কাজী নুরুল আজিজ, আইন স¤পাদক এডভোকেট হেলেনা আক্তার, সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি ফারুক আহমদ, সাধারণ স¤পাদক সিরাজুল ইসলাম পলাশ, বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি শেখ নজরুল ইসলাম, সাধারণ স¤পাদক এমদাদুল হক মিলন, জামালগঞ্জ উপজেলা সভাপতি লুৎফুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আবু সাইদ প্রমুখ। সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি