সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ

দোয়ারাবাজারে ২ কোটি টাকার মালামাল জব্দ

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৪ ০৯:৫৭:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৪ ০৯:৫৭:৩৪ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে ২ কোটি টাকার মালামাল জব্দ
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে ভারতে পাচারকালে ২ কোটি টাকার খাদ্যপণ্য জব্দ করেছে বিজিবি। বৃহ¯পতিবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রাম থেকে ২ কোটি ১১ লাখ টাকার বাংলাদেশী রসুন, শুপারি ও শিংমাছ জব্দ করা হয়। জানা যায়, বাংলাদেশ থেকে কিছু চোরাকারবারিরা উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া এলাকা দিয়ে বাংলাদেশী রসুন, শুপারি, শিংমাছ পাচার করতে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহ¯পতিবার বাংলাবাজার বিওপির কো¤পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদের নেতৃত্বে টহলদল একটি বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে। অভিযানে ভারতে পাচারকালে বাংলাদেশি সুপারি ৬ হাজার কেজি, বাংলাদেশি রসুন ৬ হাজার কেজি, বাংলাদেশি শিং মাছ ৪ হাজার কেজি, ১টি বাংলাদেশী ৩ টন ট্রাক, ২টি বাংলাদেশী ডিআই পিকআপ, ৪টি বাংলাদেশী মহেন্দ্রা পিকআপ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি ১১ লাখ টাকা। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল নিলামের জন্য স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯

শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯