সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

বিএনপিকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে : আনিসুল হক

  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৮:৪৩:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৮:৪৩:৪৮ পূর্বাহ্ন
বিএনপিকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে : আনিসুল হক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আনিসুল হক বলেছেন, সুন্দর ও ভ্রাতৃবোধের সুনামগঞ্জ ১ আসন গড়তে চাই। কেউ যেন কাউকে রক্তচক্ষু দেখাতে না পারে তার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। তিনি আরও বলেন, বিএনপিকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। অনেক চ্যালেঞ্জ তৈরি করা হচ্ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে মধ্যনগর উপজেলায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আনন্দ র‌্যালি পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। আনিসুল হক প্রথমবারের মতো নির্বাচনী এলাকা মধ্যনগরে আসেন। সেখানে পৌঁছলে পথে পথে হাজারো তাকে আন্তরিক অভ্যর্থনা জানান। তিনি আরও বলেন, দল আমাকে বিশ্বাস করে ধানের শীষের প্রার্থী মনোনীত করেছে। আমি এই ধানের শীষ আপনাদের হাতে তুলে দিলাম। আপনারা ধানের শীষকে বিজয়ী করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিবেন। তিনি আরও বলেন, হাওর পাড়ে বাসিন্দাগণ উন্নয়নবঞ্চিত ছিল গত ১৭ বছর। এখন আর আমাদের পিছনে ফিরে তাকাতে হবে না। বিএনপি রাষ্ট্র পরিচালনায় গেলে হাওর এলাকার উন্নয়ন হবে। উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াৎ। সভায় উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক আব্দুল কাইয়ুম মজনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল বাশার, মোশাহিদ তালুকদার, জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ। এ সময় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি