সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ

এমএ কাহার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৮:৩৫:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৮:৫৩:৪৯ পূর্বাহ্ন
এমএ কাহার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে এমএ কাহার ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষুশিবির ও ছানি বাছাই অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে অনুষ্ঠিত চিকিৎসা ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিল ঢাকার দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) এর ৮ সদস্যের মেডিকেল টিম। শুক্রবার সকালে চিকিৎসা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমএ কাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক এমএ কাহার। উদ্বোধনের পর সকাল ৯টা থেকে বিকেলে সাড়ে ৩টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে হাজারো রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ এবং চশমা বিতরণ করা হয়। একই সঙ্গে শতাধিক জটিল রোগীদের বাছাই করে অপারেশনের জন্য ব্যবস্থা করা হয়েছে। এমএ কাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এমএ কাহার এর সভাপতিত্বে ও সাংবাদিক মো. শাহজাহান মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, যুক্তরাজ্য প্রবাসী আবদুল হান্নান ও এমএ কাহারের বড় ভাই আবদুস ছত্তার। আরও বক্তব্য রাখেন প্রবীণ মুরব্বি নেছাবর খান, নুর মিয়া, লালা মিয়া, নুরুল ইসলাম, আবদুল গফুর, সাংবাদিক শাহ আলম চৌধুরী, মাস্টার হাফিজুর রহমান, সুহেল আহমদ, আবদুল মমিন, জুয়েল আহমদ, সুহেল হোসাইন প্রমুখ। মেডিকেল টিমের পক্ষে বক্তব্য রাখেন ডাস আই হাসপাতালের ম্যানেজার নাঈম হাসান চৌধুরী। দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করে দরিদ্র পরিবারের রোগী ও তাদের স্বজনরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী