সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান

গৌরারং ইউনিয়নে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪

  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৮:৩১:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৮:৫৬:০৬ পূর্বাহ্ন
গৌরারং ইউনিয়নে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪
স্টাফ রিপোর্টার ::
বসতভিটার জায়গা নিয়ে সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছেন। বুধবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাজারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন রাজারগাঁও গ্রামের শহীদ নুর (৬০), তার স্ত্রী সুফিয়া বেগম (৫০), ভাই সাহাব উদ্দিন (৫২) ও সাহাব উদ্দিনের ছেলে ইসহাক আহমদ (৬)। তারা সবাই সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজারগাঁও গ্রামের পাশাপাশি বাড়ির বাসিন্দা জহিনুর ইসলাম, সাহাব উদ্দিন ও কবির উদ্দিনের সঙ্গে প্রতিবেশী মিনারুল ইসলাম, আকামত আলী, সালেহ আহমদ, সেলিম উদ্দিন, আব্বাস আলী, আজহারুল ইসলাম, সেজারুল মিয়া ও এমরান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বসতভিটার জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার দুপুরে ওই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে চারজন আহত হন এবং কয়েকটি বসতঘর ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে অভিযোগকারী জহিনুর ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে মিনারুল ইসলামের নেতৃত্বে আমাদের বসতবাড়িতে হামলা চালানো হয়। তারা ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের চারজন আহত হয়েছেন, দুইজন এখনো হাসপাতালে ভর্তি। তিনি বলেন, আমরা আমাদের জায়গায় ঘর নির্মাণ করতে চেয়েছি। তারা বাধা দেয় আমাদের। ঘটনার পর আপোস মীমাংসার প্রস্তাব দেন স্থানীয়রা। পরে এই প্রস্তাব অমান্য করে থানায় অভিযোগ করেন মিনারুল ইসলাম। অন্যদিকে অভিযুক্ত মিনারুল ইসলাম বলেন, আমাদের পৈতৃক জায়গায় তারা ঘর নির্মাণ করতে চাইলে আমরা বাধা দিই। কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। আপাতত ঘর নির্মাণ করতে দিচ্ছি না। আমরা আইনের শরণাপন্ন হয়েছি।
সুনামগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, রাজারগাঁও গ্রামের মারামারির ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়ভাবে আপোসের প্রচেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা

জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা