সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন

ইউপি সদস্যকে মারধর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৪ ০৯:৫৫:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৪ ০৯:৫৫:৫০ পূর্বাহ্ন
ইউপি সদস্যকে মারধর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান উজ্জ্বলের উপর হামলা ও মারধরের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বার) বিকেলে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি গ্রামে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে ইউপি সদস্য মিজানুর রহমান উজ্জ্বল বলেন, উপজেলার বোগলাবাজার ইউনিয়নের আমার ওয়ার্ডের অন্তর্ভুক্ত বাগানবাড়ি সীমান্ত দিয়ে অবাধে চলছে মাদক ও চোরাই ব্যবসা। প্রশাসন ও বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার সন্দেহের জের ধরে গত রোববার সকালে সালিশ বিচারে যাওয়ার পথে ইদুকোনা গ্রামের আব্দুল মজিদের বসতঘর কাছে গেলে মাদক ব্যবসা ও চোরাকারবারের সঙ্গে জড়িত একই গ্রামের জহিরুল, লিটন, সৌরভ, সিজেল, সোহাগসহ আরও কয়েকজন তাঁর উপর হামলে পড়ে বেধড়ক মারপিট করে। এসময় তাঁর কলেজ পড়–য়া পুত্র নাজমুল হাসান লায়িন খবর পেয়ে তার বাবাকে উদ্ধার করতে আসলে তাকেও বেধড়ক পেটায়। পরে স্থানীয়রা আহত পিতা পুত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনকে এসব বিষয় অবগত করার সন্দেহ চোরাই কারবারিরা আমার উপর ক্ষুব্দ হয়ে তাদের দলবল দিনে আমার উপর হামলা করে, এখনো আমি আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করে মিজানুর রহমান বলেন, প্রতিনিয়ত সীমান্ত দিয়ে মাদক আসায় এলাকার যুব সমাজ নষ্ট হচ্ছে, যদি তার প্রতিকার না হয়, ভবিষ্যতের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করি। সংবাদ সম্মেলনে ইউপি সদস্যের পরিবারের লোকজনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ

ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ