সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

অক্টোবর বিপ্লবের ১০৮তম বার্ষিকী পালিত

  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৮:২৬:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৮:২৬:৩৯ পূর্বাহ্ন
অক্টোবর বিপ্লবের ১০৮তম বার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে মহান অক্টোবর বিপ্লবের ১০৮তম বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় শহরের রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক সাইফুল আলম ছদরুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রতœাংকুর দাস জহর, সহসভাপতি সৌরভ ভূষণ দেব, আমির উদ্দিন, হকার্স শ্রমিক সংঘ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিনয় কর, সুনামগঞ্জ সদর উপজেলা রিকশাভ্যান শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মো. আবদুল করিম, সদর উপজেলা স মিল শ্রমিক সংঘের সাধারণ স¤পাদক মনির মিয়া, বারকি শ্রমিক সংঘ জেলা কমিটির সদস্য আবুল বাসার বাসু মিয়া, নাসির উদ্দিন নাসু মিয়াসহ অন্যরা। বক্তারা বলেন, ১৯১৭ সালের ৭ নভেম্বর কমরেড লেনিনের নেতৃত্বে রাশিয়ার শ্রমিকশ্রেণি প্রচলিত পুঁজিবাদী-সা¤্রাজ্যবাদী অর্থনৈতিক ব্যবস্থাকে পরাভূত করে সর্বহারা একনায়কত্বের সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে। উৎপাদনের সাথে মালিকানাও সামাজিকীকরণের মধ্য দিয়ে শোষণহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠার নতুন দিগন্ত উন্মোচিত হয়। পৃথিবীর নিপীড়িত জাতি ও শোষিত জনগণের মুক্তির সংগ্রামে অক্টোবর বিপ্লব এক ঐতিহাসিক দাহরণ হয়ে আছে। বক্তারা আরও বলেন, অক্টোবর বিপ্লব বিশ্ব শ্রমিক আন্দোলনকে এক নতুন ধারায় উপনীত করেছে। এই বিপ্লবের আদর্শ ও তাৎপর্য বর্তমান সময়েও সমানভাবে প্রাসঙ্গিক। তাই মহান অক্টোবর বিপ্লবের চেতনা ও শিক্ষা শ্রমিক আন্দোলনে আরও শক্তভাবে তুলে ধরতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু