অক্টোবর বিপ্লবের ১০৮তম বার্ষিকী পালিত
- আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৮:২৬:৩৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৮:২৬:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে মহান অক্টোবর বিপ্লবের ১০৮তম বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় শহরের রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক সাইফুল আলম ছদরুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রতœাংকুর দাস জহর, সহসভাপতি সৌরভ ভূষণ দেব, আমির উদ্দিন, হকার্স শ্রমিক সংঘ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিনয় কর, সুনামগঞ্জ সদর উপজেলা রিকশাভ্যান শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মো. আবদুল করিম, সদর উপজেলা স মিল শ্রমিক সংঘের সাধারণ স¤পাদক মনির মিয়া, বারকি শ্রমিক সংঘ জেলা কমিটির সদস্য আবুল বাসার বাসু মিয়া, নাসির উদ্দিন নাসু মিয়াসহ অন্যরা।
বক্তারা বলেন, ১৯১৭ সালের ৭ নভেম্বর কমরেড লেনিনের নেতৃত্বে রাশিয়ার শ্রমিকশ্রেণি প্রচলিত পুঁজিবাদী-সা¤্রাজ্যবাদী অর্থনৈতিক ব্যবস্থাকে পরাভূত করে সর্বহারা একনায়কত্বের সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে। উৎপাদনের সাথে মালিকানাও সামাজিকীকরণের মধ্য দিয়ে শোষণহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠার নতুন দিগন্ত উন্মোচিত হয়। পৃথিবীর নিপীড়িত জাতি ও শোষিত জনগণের মুক্তির সংগ্রামে অক্টোবর বিপ্লব এক ঐতিহাসিক দাহরণ হয়ে আছে।
বক্তারা আরও বলেন, অক্টোবর বিপ্লব বিশ্ব শ্রমিক আন্দোলনকে এক নতুন ধারায় উপনীত করেছে। এই বিপ্লবের আদর্শ ও তাৎপর্য বর্তমান সময়েও সমানভাবে প্রাসঙ্গিক। তাই মহান অক্টোবর বিপ্লবের চেতনা ও শিক্ষা শ্রমিক আন্দোলনে আরও শক্তভাবে তুলে ধরতে হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ