সুনামগঞ্জ , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল

নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত সড়ক, চলাচলে ভোগান্তি

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৮:৫০:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৮:৫০:০৪ পূর্বাহ্ন
নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত সড়ক, চলাচলে ভোগান্তি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের সুরমা নদীর তীরবর্তী লঞ্চঘাট এলাকার পুলিশ ফাঁড়ি থেকে সবজি বাজার এলাকার যাতায়াত সড়কটি নদীভাঙনের কবলে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিনেও সড়কটি মেরামতের কোনো উদ্যোগ না নেওয়ায় প্রতিদিন বাজারে আসা শত শত মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। জানা গেছে, সবজি বাজার থেকে পুলিশ ফাঁড়ি পর্যন্ত সড়কটি বিস্তৃত। এর মধ্যে অ্যাডভোকেট নুরুল ইসলামের বাসার সামনের অংশটি সম্পূর্ণ ধসে পড়েছে। ফলে পথচারীরা কষ্ট করে চলাচল করলেও যানবাহন চলাচল স¤পূর্ণভাবে বন্ধ রয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের মতে, জরুরি ভিত্তিতে কিছু বালুর বস্তা ফেলে দিলে অন্তত অস্থায়ীভাবে যান চলাচলের ব্যবস্থা করা সম্ভব। এই সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। বিশেষ করে এই সড়কে চলাচলে রোগী ও ফেরি ব্যবসায়ীদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। পথচারী আব্দুল হান্নান বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তার কোনো সংস্কার হয়নি। এতে মানুষ চরম দুর্ভোগে পড়েছে। কিছু বালুর বস্তা ফেললে অন্তত অস্থায়ীভাবে চলাচল সহজ হবে। ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তার সংস্কার হয়নি। এখন চলাচল মারাত্মক কষ্টসাধ্য হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, সুরমা নদীর তীরবর্তী সবজি বাজার এলাকার যাতায়াত সড়কটি ভেঙে গেছে, এ বিষয়ে আমি জানি। চেষ্টা করবো কিছু বালুর বস্তা ফেলে অন্তত অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা করে দিতে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার