সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

প্রথম আলো বন্ধুসভা’র মানবিক উদ্যোগ

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৮:৪২:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৮:৪২:৪২ পূর্বাহ্ন
প্রথম আলো বন্ধুসভা’র মানবিক উদ্যোগ
স্টাফ রিপোর্টার :: সম্প্রতি শহরের এক অসহায় সনাতন পরিবার পাশে দাঁড়িয়েছে সুনামগঞ্জ প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। বন্ধুসভার সানদজিদা জানান, শহরের এক সনাতন পরিবারের একমাত্র উপার্জনকারী বয়স্ক ব্যক্তি মহেন্দ্র সরকার গত এক সপ্তাহ ধরে অসুস্থ হয়ে বাড়িতে শয্যাশায়ী। খবর পেয়ে বন্ধুসভার কয়েকজন সদস্য তার বাড়িতে গিয়ে তার অবস্থার খোঁজখবর নেন। জানা যায়, গত ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মহেন্দ্র সরকার সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালের চিকিৎসা নথি পর্যালোচনা করে জানা যায়, তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু দুঃখজনক বিষয় হলো- হাসপাতালে থেকে ফেরার পর থেকে পরিবারটির অবস্থার আরও অবনতি হয়েছে। দৈনন্দিন খাদ্যের ব্যবস্থাও এখন মূলত প্রতিবেশীদের সহায়তার ওপর নির্ভরশীল। এ অবস্থায় মানবিকতার জায়গা থেকে বন্ধুসভার সদস্যরা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় কিছু ওষুধ ও খাদ্যসামগ্রী পৌঁছে দেন মহেন্দ্র সরকারের বাড়িতে। বন্ধুসভার পক্ষ থেকে বলা হয়, মহেন্দ্র সরকারের উন্নত চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান ও মানবিক মানুষদের এগিয়ে আসা জরুরি। তার চিকিৎসার ব্যয় নির্বাহে সহযোগিতা প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প