সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

সিলেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নেদারল্যান্ডস এম্বাসির প্রতিনিধিদের সভা

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৮:৩১:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৯:০১:২২ পূর্বাহ্ন
সিলেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নেদারল্যান্ডস এম্বাসির প্রতিনিধিদের সভা
সিলেটে গণমাধ্যম কর্মীদের সাথে বাংলাদেশ নেদারল্যান্ডস দূতাবাসের তিনজন প্রতিনিধিসহ প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর প্রতিনিধিবৃন্দ বুধবার (৫ নভেম্বর) একটি আলোচনা সভায় অংশগ্রহণ করেন সমতায় তারুণ্য-ইয়ুথ ফর ইক্যুয়ালিটি প্রকল্পের আওতায়। বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাস চার বছর মেয়াদী প্রকল্পটিতে অর্থায়ন করছে। আলোচনা সভায় প্রকল্পের আওতায় গণমাধ্যম কর্মীদের সাথে সম্পৃক্ত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তথ্য দেয়া হয়। স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঠপর্যায়ে কাজ ও সংবাদে জেন্ডার-সংবেদনশীল ভাষা ব্যবহার সম্পর্কিত বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন সংবাদকর্মীরা। বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফার্স্ট সেক্রেটারি ইয়ান সুইলিয়ান্স; সিনিয়র পলিসি এডভাইজার (জেন্ডার ও সিভিল সোসাইটি) মাশফিকা জামান সাটিয়ার এবং ফিন্যনান্সিয়াল এডভাইসজার বার্ড ইজিং। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে ছিলেন ডিরেক্টর (প্রোগ্রাম) মাহিন নেওয়াজ চৌধুরী, ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম) নিলীমা ইয়াসমিন, প্রজেক্ট কনসোর্টিয়ম ম্যানেজার মো. হোসাইন শাকির ও প্রকল্পের মিডিয়া স্পেশালিস্ট রতন মালো। জাগো ফাউন্ডেশন ট্রাস্টের সিনিয়র ম্যানেজার (প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন) মো. ইফতিখার উল করিম, সমতায় তারুণ্য প্রকল্পের ম্যানেজার সৌরভ সাহা, প্রকল্প কর্মকর্তা মেহনাজ ওয়ার্দা লিথি ও প্রকল্পের সিলেট জেলা কোঅর্ডিনেটর আয়েশা পারভীন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা সংবাদ পরিবেশনে, ভাষা ব্যবহারে, আরো কিভাবে সচেতন থাকতে পারে সে ব্যাপারে আলোচনা করা হয়। সমতায় তারুণ্য প্রকল্পের আওতায় ২০২৬ সালে গণমাধ্যম প্রতিযোগিতায় সিলেট থেকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়। সাংবাদিকদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের তপাদার, দৈনিক শুভ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম, ইনকিলাবের ব্যুরো প্রধান ফায়সাল আমিন, প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো প্রধান আহমদ মারুফ, নিউ ন্যাশন ও জনকণ্ঠের ব্যুরো প্রধান শফিক আহমদ শফি, দৈনিক জালালাবাদ-এর যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তাফা খান, দেশ টিভি’র ব্যুরো প্রধান খালেদ আহমদ, উইমেন জার্নালিস্ট ক্লাবের সভাপতি শাকিলা ববি, সাধারণ সম্পাদক সুবর্ণা হামিদ, বাসস-এর সিলেট প্রতিনিধি শুয়াইবুল ইসলাম, ভোরের ডাক-এর ব্যুরো প্রধান আব্দুল হান্নান। উল্লেখ্য, সমতায় তারুণ্য প্রকল্প: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্ট যৌথভাবে নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে চার বছর মেয়াদী “সমতায় তরুণ্য - ইয়ুথ ফর ইক্যুয়ালিটি” বাংলাদেশের আটটি বিভাগে বাস্তবায়ন করছে। সমতায় তারুণ্য প্রকল্পের আওতায় তরুণদের সক্ষমতা বৃদ্ধি, মিডিয়া লিটারেসি, অনলাইন সুরক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব এবং যুবনেতৃত্বাধীন সংগঠনদের সাথে অ্যাডভোকেসি কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। তরুণদের ক্ষমতায়ন, গণমাধ্যমে জেন্ডার-সংবেদনশীলতার চর্চা, জেন্ডার বৈষম্য দূরীকরণ এবং নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে প্রকল্পটি। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪