সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

মনোনয়ন বঞ্চনার পরও জামালগঞ্জে জনসমুদ্রে মাহববুকে অভ্যর্থনা, চূড়ান্ত মনোনয়নে আশাবাদী

  • আপলোড সময় : ০৬-১১-২০২৫ ১১:৪৪:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৫ ১১:৪৮:৪৬ অপরাহ্ন
মনোনয়ন বঞ্চনার পরও জামালগঞ্জে জনসমুদ্রে মাহববুকে অভ্যর্থনা, চূড়ান্ত মনোনয়নে আশাবাদী
স্টাফ রিপোর্টার:: ‎
আপনাদের ভালোবাসায় আমি আবেগাপ্লুত। বারবার আপনারা আমার পাশে থেকে আমাকে ঋণী করে ফেলেছেন। জামালগঞ্জ বাসী তথা সুনামগঞ্জ ১ আসনের মানুষের জন্য আমি মনোনয়ন চেয়েছিলাম। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করেছি । আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে আমি এ পর্যন্ত এগিয়ে গিয়েছি। আমার ব্যাক্তিগত কোনো চাহিদা নাই। আমি ধানের শীষের লোক। আমৃত্যু পর্যন্ত ধানের শীষের পক্ষে কাজ করে যাব। দলের যে কোনো দূ্র্দিনে আপনারা আমাকে পাশে পাবেন। দলের সিদ্ধান্ত মেনে আমি আপনাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবো। আমি আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে আজীবন কাজ করে যাব। মনোনয়ন বাছাইয়ের এই সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত না। আপনারা যদি দোয়া করেন আর আল্লাহ যদি চায় তাহলে তফশীল ঘোষণার আগে আরো রদবদল হতে পারে। আপনারা সবসময় আমাকে সন্তানের মত ভালোবেসে লালন-পালন করেছেন। আমি পূর্বে আপনাদের মতামতকে প্রধান্য দিয়ে সকল সিদ্ধান্ত নিয়েছি, আগামীতেও আপনাদের মতামতদের ভিত্তিতেই সবকিছু করবো। আমি প্রাথমিকভাবে মনোনয়ন বঞ্চিত হওয়ার পরও আজ আপনারা জামালগঞ্জের বিভিন্ন গ্রাম থেকে এসে যে ভালোবাসা ও উপজেলা সদরে যে জনসমুদ্রে পরিণত করেছেন তা প্রমাণ করে শহীদ জিয়ার হাতে গড়া বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিকে আপনারা কতটুকু ভালোবাসেন। ‎
বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন বঞ্চিত যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠিনক সম্পাদক মাহবুবুর রহমান ঢাকা থেকে নিজ উপজেলা জামালগঞ্জ পৌঁছালে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ হাজারো নেতাকর্মীর উদ্দেশ্য এক পথ সভায় এসব কথা বলেন। ‎এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক ১ম যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মালিক, ২য় যুগ্ম আহবায়ক মোঃ আজিজুর রহমান, যুগ্ম আহবায়ক আজাদ হোসেন বাবলু, সদস্য নবী হোসেন, নূরে আলম ফরায়েজী, ফরিদ মিয়া তালুকদার, ধর্মপাশা উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী ব্যাপারী। ‎এসময় আরো উপস্থিত ছিলেন, উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক ছবর আলী, যুগ্ম আহবায়ক হানিফ মিয়া, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন, ভীমখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল খালিক, ফেনারবাঁক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ ফজলুল হক, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক আবুল লেইছ, শাহ মোঃ লিয়াকত, এমদাদুর রহমান হিরন, সাইদুর রহমান, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব জায়েদ আহমদ , যুগ্ম আহবায়ক এরশাদ হোসেন, মমিন মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান, কলেজ ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম তালহা সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স