সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

সড়ক থেকে বিদ্যুতের খুঁটি অপসারণ শুরু

  • আপলোড সময় : ০৬-১১-২০২৫ ০৭:৫৪:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৫ ০৭:৫৪:৫৬ পূর্বাহ্ন
সড়ক থেকে বিদ্যুতের খুঁটি অপসারণ শুরু
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের বিভিন্ন স্থানে সড়কে থাকা বিদ্যুতের খুঁটি অপসারণের কাজ শুরু হয়েছে। গত রবিবার থেকে এই কাজ শুরু হলে স্বস্তি ফিরে আসে শহরের নাগরিকদের মধ্যে। সরেজমিনে দেখা যায়, পৌরসভা ভবনের সামনে, পুরাতন সার্কিট হাউস, উকিলপাড়া, আলীমাবাগ, পাইওনিয়ার ডায়াগনস্টিক সেন্টারের সামনে, কাজির পয়েন্ট, ষোলঘর পুরাতন জামে মসজিদ এলাকা, বাঁধনপাড়া, কলোনী সড়ক, মোহাম্মদপুর, হাছননগর, বক পয়েন্ট, বিহারী পয়েন্টসহ শহরের বিভিন্ন সড়কে বিদ্যুতের খুঁটি অপসারণের কাজ চলছে। অটোরিকসা চালক রানু আহসান বলেন, দীর্ঘদিন পর হলেও সড়কে থাকা বিদ্যুতের খুঁটি অপসারণের কাজ শুরু হয়েছে। এখন সড়কের পুরো জায়গা ব্যবহার করা যাবে। এতে যানজট ও দুর্ঘটনা কমবে। সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল বলেন, শহরের অসংখ্য অপ্রয়োজনীয় বিদ্যুৎ ও টেলিফোন খুঁটি অপসারণের কাজ চলছে। এতে সড়ক প্রশস্ত হবে এবং যানবাহন ও পথচারীরা নির্বিঘেœ চলাচল করতে পারবেন। সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাসেল বলেন, অপ্রয়োজনীয় বিদ্যুৎ খুঁটি অপসারণের কাজ শুরু হয়েছে। নতুন খুঁটিতে ইতোমধ্যে বিদ্যুৎ লাইন স্থাপন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি