সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ : আপিল বিভাগ ধর্মপাশায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আঙ্গারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের জায়গা স্থানীয়দের দখলে সুনামগঞ্জ-২ ও সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র প্রার্থী ঘোষণা অগ্রাধিকার প্রকল্পে বৈষম্য : জনমনে ক্ষোভ শান্তিগঞ্জ মডেলের উদ্ভাবক ইউএনও সুকান্ত সাহাকে সংবর্ধনা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি পালন প্রতিবন্ধীরা বোঝা নয়, আমাদের সম্পদ : জেলা প্রশাসক শহরে প্রতারক চক্র সক্রিয় ধর্মীয় অনুভূতিতে আঘাত : যুক্তিসঙ্গত শাস্তির বিধান প্রণয়নে হাইকোর্টের রুল গ্রাম আদালত কার্যক্রমে সফলতা টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ’ বাস্তবায়নে অংশীজন কর্মশালা' এখনো সার্ভে শেষ হয়নি, গঠিত হয়নি পিআইসি নির্বাচনে পুলিশ শতভাগ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে : পুলিশ সুপার ভাটির জনপদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করব : তোফায়েল আহমেদ খান জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযানে নামছে পুলিশ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আশিক নূর গ্রেফতার ধোপাজানের বালু লুটে নতুন কৌশল! খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

স্বতন্ত্র প্রার্থী হতে পারেন মনোনয়নবঞ্চিত অনেকে

  • আপলোড সময় : ০৬-১১-২০২৫ ০৭:৩৫:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৫ ০৭:৪০:৫১ পূর্বাহ্ন
স্বতন্ত্র প্রার্থী হতে পারেন মনোনয়নবঞ্চিত অনেকে
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে কয়ছর এম আহমদের নাম ঘোষণার দু’দিন পর ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে নির্বাচন অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার মো. আনোয়ার হোসেন।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন তিনি। শুধু সুনামগঞ্জ-৩ আসনই নয়, সুনামগঞ্জের অন্যান্য আসনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি’র মনোনয়নবঞ্চিত অনেক নেতা নির্বাচনে অংশগ্রহণের হিসাব-নিকাশ কষছেন বলে জানাগেছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। শীঘ্রই আমার নির্বাচনী এলাকার মানুষদের সাথে বৈঠকে বসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব। বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সব বিষয়ে চিন্তা-ভাবনা করেই আমি সিদ্ধান্ত নিয়েছি। এলাকার সবাইকে নিয়েই নির্বাচন করবো। আমি অসহায় ও এলাকার সাধারণ মানুষকে সেবা দিতেই নির্বাচনে অংশ নিবো। আধুনিক জগন্নাথপুর-শান্তিগঞ্জ বিনির্মাণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নিতে চাই। এদিকে, বিএনপি’র অনেক নেতাকর্মীর সাথে আলাপ হলে তারা বলেন, শুধু সুনামগঞ্জ-৩ আসনে নয়, জেলার অন্যান্য আসনেও বিএনপি’র মনোনয়নবঞ্চিত অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সমীকরণ মিলাচ্ছেন। মনোনয়নবঞ্চিতদের কর্মী এবং সমর্থকরাও তাদের ভোটে দাঁড় করানোর ব্যাপারে আগ্রহী রয়েছেন এবং নানাভাবে উদ্বুদ্ধ করছেন। মনোনয়নবঞ্চিতরা ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে ভোটের মাঠে নামলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন দলীয় প্রার্থীরা। ধানের শীষের ভোট ভাগ হয়ে গেলে সুবিধাজনক অবস্থানে গড়ে নেবে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
গত সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় সুনামগঞ্জ-১ আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. আনিসুল হক, সুনামগঞ্জ-৩ আসনে জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ এবং সুনামগঞ্জ-৫ আসনে জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনকে বিএনপি’র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। সুনামগঞ্জ-২ এবং সুনামগঞ্জ-৪ আসন দু’টি ‘কৌশলগত’ কারণে ফাঁকা রাখা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
জানা যায়, এ দুটি আসনে দলীয় শক্তিশালী প্রার্থীরা থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি দলের নীতিনির্ধারকরা। এছাড়া আন্দোলনের জোট শরীকদের জন্য আসন ছেড়ে দেয়ার পাশাপাশি এনসিপি’র সঙ্গে আসন সমঝোতার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। সুনামগঞ্জ : তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর নিয়ে গঠিত সুনামগঞ্জ-১ আসনে ভোটার ৪ লাখ ৯০ হাজার ৬২। এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন ৬ জন। তারা হলেন আনিসুল হক, কামরুজ্জামান কামরুল, সালমা আক্তার, মাহবুবুর রহমান, হামিদুল হক আফিন্দী ও আব্দুল মোতালেব খান। তাদের মধ্যে আনিসুল হকের হাতে ‘ধানের শীষ’ তুলে দেয়া হয়েছে। তবে এই আসনে মনোনয়নবঞ্চিতরা দলের জন্য নিবেদিতপ্রাণ। তাদের রয়েছে শক্তিশালী কর্মী এবং সমর্থক গোষ্ঠী। তারা তাদের পছন্দের প্রার্থীদের ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে ভোটে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করছেন বলে জানাগেছে। এক্ষেত্রে এই আসনে বিএনপি’র দলীয় প্রার্থী ভোটের মাঠে ‘স্বতন্ত্রের’ মুখোমুখি হতে পারেন বলে জানাগেছে।
সুনামগঞ্জ : দিরাই-শাল্লা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসন। এই আসনে বিএনপি’র শক্তিশালী নেতারা দলীয় মনোনয়নের প্রত্যাশী। তাদের মধ্যে রয়েছেন নাছির উদ্দিন চৌধুরী, তাহির রায়হান চৌধুরী, মিফতাহ উদ্দিন রুমি ও আজমল হোসেন জাবেদ। এই আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এখানে দলীয় প্রার্থী দিলে অথবা শরিকদের জন্য ছেড়ে দিলেও ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে দেখা মিলতে পারে বিএনপি নেতাদের -এমনটি ধারণা সচেতন ভোটারদের।
সুনামগঞ্জ : জগন্নাথপুর ও শান্তিগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ ৩ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার। এই আসনে যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম কয়ছর আহমদকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ইতোমধ্যে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন। এই আসনে দলীয় মনোনয়নের প্রত্যাশায় ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাদীর আহমদ, প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা এমএ মালেক খান, মেজর (অব.) সৈয়দ আলী আশফাক সামি, যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি এম এ সাত্তার এবং এম এ কাহার। তাদের কর্মী-সমর্থকরা পছন্দের নেতাকে ভোটের মাঠে দেখতে চাইছেন।
সুনামগঞ্জ : সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর নিয়ে সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অন্তত ৫ জন। তারা হলেন- দেওয়ান জয়নুল জাকেরীন, অ্যাডভোকেট আব্দুল হক, অ্যাডভোকেট নূরুল হক নূরুল, ব্যারিস্টার আবিদুল হক আবিদ ও আবুল মনসুর মো. শওকত। তারা প্রত্যেকেই দলের জন্য নিবেদিত প্রাণ এবং ভোটের মাঠে শক্তিশালী প্রার্থী। দলীয় মনোনয়ন, জোটের শরিকদের জন্য অথবা সমঝোতার ভিত্তিতে এই আসন বিএনপি ছেড়ে দিলেও এখানে ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে বিএনপি নেতাদের দেখা যেতে পারে।
সুনামগঞ্জ : ছাতক-দোয়ারাবাজার নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ আসনে ভোটার ৫ লাখ ২৪ হাজার। এই আসনে মনোনয়নের প্রত্যাশায় ছিলেন বিএনপির দুই হেভিওয়েট নেতা সাবেক এমপি কলিম উদ্দিন মিলন ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। এর মধ্যে কলিম উদ্দিন মিলনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি। এতে মিজানুর রহমান চৌধুরীর কর্মী এবং সমর্থকরা নাখোশ হয়েছেন। তারা ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে মিজান চৌধুরীকে ভোটের মাঠে অংশগ্রহণের জন্য নানাভাবে উদ্বুদ্ধ করছেন বলে জানাগেছে। এই অবস্থায় সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি’র হেভিওয়েট নেতা মিজানুর রহমান চৌধুরীকে ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স