সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন

দোয়ারাবাজারে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৭:৪১:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৭:৪১:৫৬ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সমস্যা চিহ্নিতকরণ ও করণীয় নির্ধারণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে দোয়ারাবাজার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ-এর সভাপতিত্বে সভায় উপজেলা স্বাস্থ্য ব্যবস্থার ওপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. দিব্যেন্দু রায় রাজীব। অপরদিকে উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক রেদোয়ানুর রহমান। এসময় উপস্থিত শিক্ষক, সাংবাদিক, মানবাধিকারকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় স্বাস্থ্যসেবার নানা সমস্যা ও উন্নয়ন প্রস্তাব তুলে ধরেন। তাদের উত্থাপিত প্রশ্ন ও পরামর্শের জবাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সালেহীন খান বলেন, “উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও জনবান্ধব করতে প্রশাসনের পাশাপাশি নাগরিক সচেতনতারও প্রয়োজন। আমরা সবাই মিলে কাজ করলে দোয়ারাবাজারের স্বাস্থ্যখাত আরও উন্নত হবে।” সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুদ্দিন খান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ