সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

বিএনপির হেভিওয়েট নেতারা প্রার্থী হচ্ছেন যেসব আসনে

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৮:৫০:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৮:৫০:৩৯ পূর্বাহ্ন
বিএনপির হেভিওয়েট নেতারা প্রার্থী হচ্ছেন যেসব আসনে
সুনামকণ্ঠ ডেস্ক :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসনে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোমবার (৩ নভেম্বর) বিকেলে দলের গুলশান অফিসে সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনের প্রার্থী মনোনীত হয়েছেন। তার ছেলে তারেক রহমান বগুড়া-৬ আসনে প্রার্থীতার ঘোষণা দিয়েছেন। বিএনপির হেভিওয়েট বা শীর্ষ পর্যায়ের নেতা ও আলোচিতদের অনেকেই মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসনে, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম ১০ আসনে, সালাহউদ্দিন আহমদ কক্সবাজার ১ আসনে, মির্জা আব্বাস ঢাকা-৮ আসনে, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভোলা-৩ আসনে, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩ আসনে, লুৎফুজ্জামান বাবর নেত্রকোণা-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন। দিনাজপুর-৬ আসনে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, পটুয়াখালী-৪ আসনে এ বি এম মোশাররফ হোসেন, ভোলা-৩ আসনে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রম, ফরিদপুর-২ আসনে শ্যামা ওবায়েদ ইসলাম, কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেন, ফেনী-২ আসনে জয়নাল আবেদীন, ফেনী-৩ আসনে আব্দুল আওয়াল মিন্টু, নোয়াখালী-২ আসনে জয়নাল আবেদীন ফারুক, লক্ষ্মীপুর-৩ আসনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা-১২ আসনে সাইফুল ইসলাম নিরব, ঢাকা-৬ আসনে ইশরাক ধানের শীষ প্রতীকে লড়বেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স