সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে
আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে

বিশ্বম্ভরপুরে জয়নুল জাকেরীনের গণসংযোগ

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৮:৪৪:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৮:৪৪:৩৬ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে জয়নুল জাকেরীনের গণসংযোগ
বিশ্বম্ভরপুর প্রতিনিধি :: ছাত্রজনতার গণঅভ্যুত্থান ও দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের পর জালেম সরকার দেশ ছেড়ে পালিয়েছে - এমন মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর- বিশ্বম্ভরপুর) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন। গত শনিবার (২ নভেম্বর) বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলায় গণসংযোগকালে তিনি এই মন্তব্য করেন। উপজেলার নেয়ামতপুর পয়েন্ট থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় গণসংযোগ কর্মসূচি। এ সময় সাতগাঁও বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন তিনি। দেওয়ান জয়নুল জাকেরীন বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশবাসী অবশেষে মুক্তি পেয়েছে। পুলিশ, প্রশাসন ও বিচার বিভাগকে দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল আওয়ামী সরকার। কোটি কোটি টাকা পাচার করে দেশকে দেউলিয়া করে দেওয়া হয়েছে। আমরা সেই অন্যায়ের প্রতিকার চাই। তিনি আরও বলেন, এখন সময় এসেছে তারেক রহমান ঘোষিত ৩১ দফা অনুযায়ী রাষ্ট্রের কাঠামো সংস্কার এবং হাওর অঞ্চলের সড়ক, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের। এজন্য আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে। গণসংযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমদ, ফতেপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহুল আমীনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। পথজুড়ে নেতা-কর্মী ও স্থানীয় জনতার অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪