সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

বর্ণাঢ্য আয়োজনে সুবিপ্রবি’র প্রথম বর্ষপূর্তি উদযাপন

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৮:৩৪:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৮:৩৪:৩৬ পূর্বাহ্ন
বর্ণাঢ্য আয়োজনে সুবিপ্রবি’র প্রথম বর্ষপূর্তি উদযাপন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) এক বছর পূর্তি উপলক্ষে ‘১ম বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫’ উদযাপন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় সুবিপ্রবি’র শান্তিগঞ্জের অস্থায়ী ক্যা¤পাসে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সুবিপ্রবি’র অস্থায়ী ক্যা¤পাস থেকে শুরু হয়ে শান্তিগঞ্জ ঝিলমিল অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সুবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সুবিপ্রবির প্রভাষক শান্তা রাণী সাহা ও সাইদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এম. সারওয়ার উদ্দিন। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সুবিপ্রবির ডিন ড. হারুনুর রশিদ, জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া ও পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ। এসময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় গবেষণার জায়গা। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত মূলত পাঠ্যবই নির্ভর পড়াশোনা করা হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার প্রায় ৬০ ভাগ গবেষণাধর্মী। এখানে রিসার্চ করে নতুন নতুন বিষয়এ ধারণা উদ্ভাবন করা হয়। রিসার্চের জন্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই এটা সত্য। কিন্তু তাই বলে যেগুলো আছে সেগুলোর ব্যবহার বন্ধ করে দিলে চলবে না। লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি থেকে নিজেদের দূরে রাখতে হবে। একটা সময় ছিল দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হতো। মনে হতো একেকটা বিশ্ববিদ্যালয় যেন একেকটা ক্যান্টনমেন্ট। আমরা প্রত্যাশা রাখছি আগামীতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তারা শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কাজ করবেন। শিক্ষায় বরাদ্দ বাড়িয়ে গবেষণার দিগন্ত উন্মোচন করে দেবেন। অবহেলিত জেলা সুনামগঞ্জকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিতে সুবিপ্রবি বহুদূর এগিয়ে যাবে। এসময় সুবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী সারফুদ্দিন, সুবিপ্রবি’র সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু