সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

তাহিরপুরে সোনা মিয়া হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৮:১৯:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৮:১৯:৪৫ পূর্বাহ্ন
তাহিরপুরে সোনা মিয়া হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে সোনা মিয়া (৬৫) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার এবং আসামিদের দায়ের করা ‘মিথ্যা লুটের মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের একতা বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নিহতের ছেলে আব্দুল হামিদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার চাচাতো ভাই সামছুল হক। লিখিত বক্তব্যে তিনি জানান, হলহলিয়া গ্রামের সোনা মিয়াকে হত্যা করার পর আসামিপক্ষ ঘটনাটি ধামাচাপা দিতে নিজেদেরই বাড়িঘর ও মালামাল সরিয়ে নেয় এবং পরে উল্টো তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ভাঙচুর ও লুটের মিথ্যা মামলা দায়ের করে। গত ২৬ অক্টোবর মৃত আমির আলীর ছেলে সুলতান মিয়া বাদী হয়ে ৪২ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭০/৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। এ ঘটনায় পরিবারসহ আতঙ্কে দিন কাটছে দাবি করে তারা বলেন, প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৪ নং বড়দল ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য রুপন মিয়া, সাবেক ইউপি সদস্য হযরত আলী, ডাক্তার গফুর, নিহতের স্ত্রী ফিরোজা বেগম, ছেলে আব্দুল হামিদ, নিহতের ভাতিজা জুনাব আলী, শামসুল ইসলাম, নিহতের বড় ভাই চান্দু মিয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু