সুনামগঞ্জ , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার ঢাকা-সিলেট মহাসড়কের কাজে অন্তহীন বাধা শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩ যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন হাওরের আতঙ্ক ‘আফাল’ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট একজনের মৃত্যুদন্ড, তিনজনের যাবজ্জীবন শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ দাবদাহে যুক্তরাজ্যে ২৭০০ জনের প্রাণহানি খাসিয়ামারা নদী গিলছে ভিটেমাটি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা লিগ্যাল এইড অফিসের মতবিনিময় ও সচেতনতামূলক সভা একটি দল জনগণের বিপক্ষে ছিল, তাদের রাজাকার বলা হয় : সুলতান সালাউদ্দিন জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না : প্রধানমন্ত্রী গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি আড়াই কোটি টাকার ৪ নৌ-অ্যাম্বুলেন্স অকেজো, একদিনও সেবা পাননি হাওরবাসী

রাখি রানী সরকার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৮:১১:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৮:১১:১১ পূর্বাহ্ন
রাখি রানী সরকার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত ‘মেধা যাচাই বৃত্তি পরীক্ষা ২০২৫’ -এ প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে (৫ম শ্রেণি) জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ইছাঘড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাখি রানী সরকার। গত রবিবার (২ নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষক ক্যাটাগরিতে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ.কে. মোহাম্মদ সামছুল আহসান, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগীয় উপপরিচালক মো. নূরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, রাখি রানী সরকারের স্বামী কমলেন্দু তালুকদার সুনামগঞ্জ সদর উপজেলায় স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স