সুনামগঞ্জ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর উন্নয়নে আমি বদ্ধপরিকর : কয়ছর এম আহমেদ

  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৮:৪২:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৮:৫৯:২২ পূর্বাহ্ন
জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর উন্নয়নে আমি বদ্ধপরিকর : কয়ছর এম আহমেদ
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেছেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর উন্নয়নে আমি বদ্ধপরিকর এবং আপোষহীন। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষ যাতে বাড়িতে থেকে কাজ করতে পারেন তার ব্যবস্থা করা হবে। সবার আগে জনসাধারণকে প্রশিক্ষণ দিয়ে এবং এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থা করে নিজ মাতৃভূমিতে কাজের ব্যবস্থা করা হবে। তিনি গত শুক্রবার রাতে সিলেটের আমানী কনভেনশন সেন্টারে সিলেটে বসবাসরত জগন্নাথপুর ও শান্তিগঞ্জের পেশাজীবীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্য সচিব ও শান্তিগঞ্জ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে ও শান্তিগঞ্জ সমিতি সিলেট’র সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির এডহক কমিটির সদস্য শিহাব খান এবং এমসি বিশ্ববিদ্যালয় কলেজ যুব রেডক্রিসেন্ট’র দলনেতা রাজিব হোসাইনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ সমিতি সিলেট’র উপদেষ্টা ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জালাল উদ্দিন, সুনামগঞ্জ সমিতি সিলেট’র যুগ্ম স¤পাদক জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রোটারিয়ান এম এ মুকিত, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম সিলেট’র আহবায়ক ও মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক যুগ্ম স¤পাদক ও জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান, পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান জামান, বিশিষ্ট সাংবাদিক এহিয়া চৌধুরী, দোয়ারাবাজার স্কুল ও কলেজের অধ্যক্ষ সুহেল আহমদ, সাবেক মেম্বার আবুল বাসার, শান্তিগঞ্জ সমিতি সিলেট’র যুগ্ম স¤পাদক ডা. সাইকুল ইসলাম, সিলেট ইয়াং স্টার’র সাধারণ স¤পাদক আলী আহসান হাবীব, সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক যুব নেতা ফরিদ আহমদ, যুব সংগঠক মনেয়ার হোসেন মিন্টু, শহিদুল ইসলাম মুন্সি, গীতিকার পরিষদের সাধারণ স¤পাদক গীতিকার আমির উদ্দিন শিহাব, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সহ সভাপতি সোনাম দেব, সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন সংস্থার সাধারণ স¤পাদক আতাউর রহমান। সভার শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন আল আমিন। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স