সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

অভিযানের ধারাবাহিকতা বজায় থাকুক সারা বছর

  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৮:৩০:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৮:৩০:০৪ পূর্বাহ্ন
অভিযানের ধারাবাহিকতা বজায় থাকুক সারা বছর
সুনামগঞ্জে অক্টোবর মাসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের ফল ইতোমধ্যে বাজারে স্পষ্টভাবে দৃশ্যমান। মাত্র এক মাসে ২১টি অভিযানে ২৬টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা - এই একটি তথ্যই বলে দেয়, আগে কতটা অপরাধ বিনা বাধায় ঘটত আর এখন কতটা নজরদারির আওতায় আসছে। এই অভিযানগুলো জনগণের আস্থা ফেরিয়েছে - তা সাধারণ ক্রেতা-মহল্লার মানুষের মতামতেই প্রতিফলিত হয়েছে। শিশুখাদ্য থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে যারা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করত, ওজনে কারচুপি করত, মূল্য তালিকা প্রদর্শন না করে ইচ্ছামত দাম চাইত - তারা এখন আতঙ্কিত। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি বড় অর্জন অভিযানগুলো লাইভ করা। এতে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে, অভিযোগ ও বিতর্ক কমেছে, গণআস্থা বেড়েছে। জনগণ এখন মনে করে, কেউ দাম বাড়িয়ে প্রতারণা করলে তারা বলতে পারবে- “আমাদের অধিকার আছে অভিযোগ করার।” সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের বক্তব্যে ভবিষ্যৎ পরিকল্পনা আরও আশাব্যঞ্জক। তার কথায়- অভিযান শুধু ‘শো’ নয়, বরং বাজার নিয়ন্ত্রণ, জনসাধারণের সুরক্ষা, সিন্ডিকেট ভাঙা এবং সচেতনতা তৈরির অংশ। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার স্পষ্ট নির্দেশনা, এই অভিযান হবে সারা বছর, নিয়মিত - এটাই সবচেয়ে বড় বার্তা। কারণ অভিযানের অস্থায়ী জোয়ারে এক মাসের জন্য ব্যবসায়ীরা সতর্ক হয়, কিন্তু বছরজুড়ে মনিটরিংই দীর্ঘমেয়াদে পরিবর্তন নিশ্চিত করবে। সুনামগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে পদক্ষেপ শুরু হয়েছে - তা দেশের অন্য জেলার জন্য উদাহরণ হতে পারে। অভিযানে নিয়োজিতদের প্রতি আমাদের আন্তরিক অভিবাদন। আমরা প্রত্যাশা করি - এই অভিযানের ধারাবাহিকতা সারা বছর বজায় থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ

ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ