সুনামগঞ্জ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর দুই প্রতিবন্ধী সন্তান পেল হুইলচেয়ার সুনামগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত, মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছাতকে বন বিটের ৩০ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ ‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
জেলা প্রশাসন আয়োজিত ‘মেধা যাচাই পরীক্ষা’র ফল প্রকাশ

মেধা তালিকায় স্থান পেয়েছে ১০৫ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ২১

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৯:৪৬:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ১২:২৩:২৯ অপরাহ্ন
মেধা তালিকায় স্থান পেয়েছে ১০৫ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ২১
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত ‘মেধা যাচাই পরীক্ষা ২০২৫’-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের ফেসবুক পেইজে এই ফলাফল প্রকাশ করা হয়। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলায় ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়’ হিসেবে নির্বাচিত করা হয়েছে। আর মেধাতালিকায় স্থান পেয়েছে ১০৫ জন শিক্ষার্থী। এদিকে, আজ রবিবার (২ নভেম্বর) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে মেধাবী ও শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। জেলা প্রশাসনের তথ্য মতে, জেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষা-২০২৫ এ ৪র্থ ও ৫ম শ্রেণিতে মোট ১০৫ জন শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পেয়েছে। এরমধ্যে ৪র্থ শ্রেণিতে মোট ৪৮ জন শিক্ষার্থী ও ৫ম শ্রেণিতে মোট ৫৭ জন শিক্ষার্থী রয়েছে। এদিকে, পঞ্চম শ্রেণিতে ১০০’র মধ্যে ৯৯ নম্বর পেয়ে প্রথম হয়েছে শাল্লা উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সৌমিত্র রায় পূর্ণ বিশ্বাস, ৯৮.৫ নম্বর পেয়ে ২য় হয়েছে বালিজুড়ি নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফৌজিয়া হোসেন এলি, ৯৮ নম্বর পেয়ে ৩য় হয়েছে দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. নেহাল তাজওয়াল বিন সানিয়াত পরাগ। এছাড়া চতুর্থ শ্রেণিতে ৯৯ নম্বর পেয়ে প্রথম হয়েছে দোয়রাবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাহ জাবিন তালুকদার ও ৯৭ নম্বর পেয়ে ২য় হয়েছে একই বিদ্যালয়ের শিক্ষার্থী সারিকা আনজুম, ৯৪ নম্বর পেয়ে ৩য় হয়েছে দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আর্লিন মেধা পৃথা। জেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষা-২০২৫ এ প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত করা হয়েছে ২১টি বিদ্যালয়কে। এরমধ্যে শীর্ষ ৩টি বিদ্যালয় হলো: ১ম ছাতক উপজেলার বারকাহন সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২য় দোয়ারাবাজার উপজেলার টেংরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩য় জামালগঞ্জ উপজেলার সাচনা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য মূলত আমাদের এই আয়োজন। এর মধ্য দিয়ে আমরা শিক্ষার গুণগত মানের একটি বাস্তব চিত্র পাব। তবে, কেবল মূল্যায়ন করাই আমাদের একমাত্র লক্ষ্য নয়, বরং এই প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা আরও বেশি করে বিদ্যালয়মুখী হবে। একইসাথে পড়াশোনার প্রতি তাদের আকর্ষণ বাড়বে। তিনি আরও বলেন, মেধা যাচাই বৃত্তি পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারলাম কোন-কোন বিদ্যালয়ে ভালো পড়াশোনা হয়। ফলাফল অনুযায়ী আমরা দেখলাম বিভিন্ন প্রত্যন্ত এলাকার বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ভালো রেজাল্ট করেছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের আমরা অভিনন্দন জানাই। তাদের জন্য আমরা ভালো মানের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি

দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি