সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

নির্বাচন বানচাল করার জন্যই 'পিআর', 'গনভোট' চায়, সমাবেশে কামরুল

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৯:৩৯:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৯:৪১:২০ পূর্বাহ্ন
নির্বাচন বানচাল করার জন্যই 'পিআর', 'গনভোট' চায়, সমাবেশে কামরুল
স্টাফ রিপোটার::
ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করার জন্যই পিআর,গনভোট চায় একটি দল। কিন্তু এই দেশের জনগন তা মানবে না বলে জানিয়েছেন সুনামগঞ্জ ১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল। তিনি হুশিয়ার করে বলেন,আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু ষড়যন্ত্রের বিষয়ে সজাগ দৃষ্টি রাখছেন। আর সকলে মিলে এর প্রতিহত করতে হবে। কোনো ছাড় দেয়া হবে না।

শনিবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপি ও সহযোগিসংগঠনের আয়োজনে উপজেলা সদরের খেলার মাঠে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আমি এমন এমপি হতে চাই না যে এমপি নির্বাচিত হবার পর পালিয়ে যায়। আমি জনগনের ভালবাসার মানুষ হয়ে জনগনের জন্যই এমপি হতে চাই, আপনাদের সাথে কাধে কাধ মিলিয়ে এক সাথে এলাকার উন্নয়ন করতে চাই। আজকে তাহিরপুর উপজেলার খেলার মাঠে না আসলে বুঝবে না কেউই যে মানুষ আমাকে কত ভাল ভালবাসে। সুনামগঞ্জ ১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন,জনগন আমাকে ভালবেসে টাকা দেয়, চেক দেয়, ফুলের মালা দেয় আমার তো কোনো দোষ নাই। আমি আমার জনগনের ভালবাসা নিয়েই থাকবো,বাচঁবো। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগনের সাথে যার সম্পর্ক তাকে মনোনয়ন দিবেন। আমি সেই জনগনের সাথে সম্পর্ক গড়েছি রাজনৈতিক জীবনে। বৈরী আবহাওয়া ঝড়বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার নারী পূরুষ মিছিল সহকারে খেলার মাঠ কানায় কানায় ভরে উঠে।
তাহিরপুর উপজেলা বিএনপির প্রথম(যুগ্ম আহবায়ক(স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জলের সঞ্চালনায় গণসমাবেশে তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জসহ বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি, সাধারন সম্পাদকগন বক্তব্য রাখেন। এসময় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,সমর্থকগন উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স