সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

দোয়ারাবাজারের আলীপুর থেকে নূরপুর কাঁচা রাস্তাটির কারণে দুর্ভোগে কয়েক হাজার মানুষ

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৯:২৫:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৯:২৫:৪৩ পূর্বাহ্ন
দোয়ারাবাজারের আলীপুর থেকে নূরপুর কাঁচা রাস্তাটির কারণে দুর্ভোগে কয়েক হাজার মানুষ
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর বাজার থেকে নূরপুর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার কাঁচা রাস্তাটি এখন কাদা আর জলাবদ্ধতায় একেবারে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। শুকনো মৌসুমেও এই সড়কটি ধুলোবালি ও খানাখন্দে ভরা থাকে আর বর্ষা এলেই রূপ নেয় হাঁটুসমান কাদামাটির মাঠে। প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করা কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয়রা জানান, আলীপুর-নূরপুর সড়কটি দোয়ারাবাজার উপজেলার অন্যতম প্রধান সংযোগ সড়ক। সুরমা ও লক্ষ্মীীপুর ইউনিয়নের প্রায় অর্ধলক্ষাধিক মানুষ এই সড়ক ব্যবহার করে উপজেলা ও জেলা সদরে আসা-যাওয়া করেন। কানলার হাওরপাড়ের চাষকৃত মাছ, সবজি ও কৃষিপণ্য জেলা শহরে বাজারজাত করতেও এই সড়কের ওপরই নির্ভর করতে হয়। কিন্তু বছরের পর বছর ধরে জনগুরুত্বপূর্ণ এই সড়কটি পাকাকরণ না হওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা যায়, গত দু’দিনের বৃষ্ঠিতে রাস্তার বিভিন্ন স্থানে হাঁটু পর্যন্ত কাদা জমে রয়েছে। যানবাহন তো দূরের কথা, মোটরসাইকেল কিংবা হেঁটে চলাচল করা যাচ্ছে না। কাদা মাড়িয়ে ঝুঁকি নিয়ে হেঁটে চলাচলই একমাত্র উপায়। এতে প্রতিদিনই স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টির দিনে ঘর থেকে বের হওয়াই যেন একপ্রকার যুদ্ধ। নূরপুর গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য আব্দুর রউফ বলেন, ইউনিয়ন পরিষদ ও উপজেলা সদরে যেতে এই সড়কের কোনো বিকল্প নেই। এমনিতেই সারাবছর কাদা থাকে, বর্ষায় এই রাস্তা পুরোপুরি অচল হয়ে যায়। বাধ্য হয়ে কাদা মাড়িয়ে চলাফেরা করতে হয়। আমরা দীর্ঘদিন ধরে এই সড়কটি পাকাকরণের দাবি জানাচ্ছি, কিন্তু কোনো ফল পাচ্ছি না। মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম বলেন, সোনাপুর, নূরপুর ও নন্দীগ্রামের কয়েক শতাধিক শিক্ষার্থীকে বিদ্যালয়ে আসতে এই সড়ক দিয়ে। কাদার কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারে না। কাদায় হেঁটে আসা যাওয়া করতে গিয়ে শিক্ষার্থীদের বইপত্র নষ্ট হয়, কাপড়চোপড় ময়লা হয়ে যায়। অন্তত শিক্ষার্থীদের কথা ভেবে হলেও দ্রুত এই সড়কটি পাকা করা উচিত। আলীপুর গ্রামের মৎস্যচাষী আব্দুর রহিম জানান, এই সড়ক পাকা না হওয়ায় আমাদের যে কী পরিমাণ কষ্ট ও ভোগান্তি পোহাতে হয় তা এদিক দিয়ে না গেলে বুঝানো যাবেনা। সড়কে কাদা থাকায় আমাদের এলাকায় উৎপাদিত মাছ ও সবজি জেলা সদরে বাজারজাত করতে পারিনা। সড়কটি পাকা করা গেলে শিক্ষার্থীদের পাশাপাশি মৎস্যচাষী, কৃষক ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি উপকৃত হবে। সুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন, জনগুরুত্বপূর্ণ আলীপুর থেকে নূরপুর পর্যন্ত এই সড়কটি পাকাকরণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরে প্রস্তাবনা পাঠানো হবে। এলজিইডি’র দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ জানান, ইতিমধ্যে উপজেলার বিভিন্ন সড়ক পাকাকরণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। এই সড়কটির জন্যও প্রস্তাবনা পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর