সুনামগঞ্জ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি

এলাকার উন্নয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে : অ্যাডভোকেট পাবেল চৌধুরী

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৯:১৬:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৯:৪৯:৫৬ পূর্বাহ্ন
এলাকার উন্নয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে : অ্যাডভোকেট পাবেল চৌধুরী
দিরাই প্রতিনিধি ::
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, আমি ছাত্রজীবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দিরাই উপজেলার সভাপতি নির্বাচিত হয়ে রাজনীতি শুরু করি। পর্যায়ক্রমে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে জেলা বিএনপির উপদেষ্টাসহ দলটির বিভিন্ন পদে আসীন হয়ে আজ পর্যন্ত এসেছি। বিগত জাতীয় সংসদ নির্বাচনে দল আমাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেন। আমি দলের সুসময়ে-দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি। গত ১৭টি বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মামলা, হামলা ও নির্যাতনের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে একজন আইনজীবী হিসেবে আইনি সহায়তাসহ নিজ অবস্থান থেকে সার্বিক সহযোগিতা করেছি। ফ্যাসিস্টদের রক্ত চক্ষু উপক্ষো করে কেন্দ্রীয় প্রতিটি কর্মসূচি নিষ্ঠার সাথে পালন করেছি। আমি শতভাগ আশাবাদী প্রিয়দলের নীতি নির্ধারকগণ আমার কাজের মূল্যায়ন করবেন। তিনি দুঃখ করে বলেন, দিরাই-শাল্লাবাসী অনেক নেতার জন্ম দিলে ও স্বাধীনতার ৫৪ বছরে কাক্সিক্ষত উন্নয়ন পায়নি। আগামী নির্বাচনে এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। বিএনপি ক্ষমতায় এলে অগ্রাধিকার ভিত্তিতে এই এলাকার উন্নয়ন হবে। শুক্রবার বিকেলে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শাহজালাল বাজারে ভাটিপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এলাকার সালিশি ব্যক্তিত্ব আবু হানিফের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি আবুল ফজল আকাশের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সোয়েব হাসান, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সামছুল ইসলাম সরদার খেজুর, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবুল সরদার, আবু সাঈদ, উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক মহি উদ্দিন মিলাদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু হাসান চৌধুরী সাজু, দিরাই সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক সালমান মিয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী

অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী