সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ

অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকব : আনিসুল হক

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৯:১৫:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৯:১৫:০৩ পূর্বাহ্ন
অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকব : আনিসুল হক
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের নারীদের সাথে বৈঠক করেছেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ স¤পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং সুনামগঞ্জ-১ আসনের বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী আনিসুল হক। শুক্রবার দুপুরে ইউনিয়নের হলহলিয়া ঈদগাহ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আনিসুল হক উপস্থিত নেত্রীদের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন এবং নিজ নিজ অবস্থান থেকে দলকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, নারীদের উন্নতি ছাড়া দেশের সার্বিক অগ্রগতি সম্ভব নয়। নারীদের অগ্রগতি বাড়লে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে নারীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করেই বিএনপি দেশ পরিচালনা করবে। আনিসুল হক আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠা, মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণে বিএনপি বদ্ধপরিকর। অতীতের মতো ভবিষ্যতেও জনগণের সুখে-দুঃখে পাশে থাকব। উঠান বৈঠকে তাহিরপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু