সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ , ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
'মো. জিয়াউল হক' বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ আসামি ছিনতাই ইমনদ্দোজা’র ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জগন্নাথপুরে এসিল্যান্ডের বাসায় চোরের কান্ড জুবিলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নবীন বরণ আমরা দেশকে সচল করেছি, প্রধান অর্জন জুলাই সনদ : প্রধান উপদেষ্টা চিলাই নদীর রাবার ড্যামে লিকেজ : ১২০০ হেক্টর বোরো জমিতে সেচ সংকট তারেক রহমানের সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ সুনামগঞ্জ-২ আসনে ‘দল নয় ব্যক্তি বড়’ নাছিরের জয়ে সুরঞ্জিতের ছায়া জামালগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট লঞ্চঘাটে যাত্রীছাউনি নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে জেলা প্রশাসক গানে, কথায় বাউল আব্দুল করিমকে স্মরণ জেলার ৫টি আসনে বিভিন্ন দলের প্রার্থীদের ভরাডুবি প্রথমবার জেলার পাঁচ আসনেই বিএনপির জয় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি যেকোনো মূল্যে শান্তি-আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে : তারেক রহমান দিরাইয়ে ভাইয়ের হাতে ভাই খুন তারেক রহমানকে নির্বাচনী এলাকার জনগণের শুভেচ্ছা পৌঁছে দিলেন এমপি কামরুল জগন্নাথপুরে প্রায় অক্ষত বাঁধে ৫ লাখ টাকা বরাদ্দ

সিলেটে নিজ বাসার ছাদে আওয়ামী লীগ নেতা খুন

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৯:০১:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৯:৩১:১৮ পূর্বাহ্ন
সিলেটে নিজ বাসার ছাদে আওয়ামী লীগ নেতা খুন
সুনামকণ্ঠ ডেস্ক ::
সিলেটে আবদুর রাজ্জাক নামে এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের নিজ বাসার ছাদে তার লাশ মেলে। পুলিশ বলছে, নিহতের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। তিনি দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের মরহুম মৌলুল হোসেনের ছেলে।
জানা গেছে, শুক্রবার ফজরের নামাজ পড়ে বাসার ছাদে হাঁটতে যান আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাসায় খুঁজে না পেয়ে ছাদে গিয়ে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে আবদুর রাজ্জাককে খুন করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। আমরা ওই ছুরিটি উদ্ধার করেছি। এখন বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ করছি। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স