সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

৩১ দফা বাস্তবায়নে জামালগঞ্জে উঠান বৈঠক

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৮:৫৭:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৮:৫৭:৩৬ পূর্বাহ্ন
৩১ দফা বাস্তবায়নে জামালগঞ্জে উঠান বৈঠক
স্টাফ রিপোর্টার :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জামালগঞ্জে নারীদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের ভূতিয়ারপুর গ্রামে সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমানের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা ডা. মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ফেনারবাঁক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, সদস্য জাফর আলী, আব্দুল করিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল লেইছ, জহিরুল ইসলাম, সাইদুর রহমান, সদস্য আতিকুর রহমান, ফেনারবাঁক ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশন আজ এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দুর্নীতি, দুঃশাসন, বেকারত্ব, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সবকিছু মিলিয়ে জনগণ আজ দিশেহারা। এই ক্রান্তিলগ্ন থেকে দেশ ও জাতিকে পুনর্গঠনের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার রূপরেখা দিয়েছেন। এই রূপরেখা বাস্তবায়নে ধানের শীষে ভোট দিতে হবে। আমাদের এই হাওর অঞ্চলে ধানের শীষের পক্ষে গণজোয়ার উঠেছে। তারেক রহমানের নেতৃত্বে হাওরবাসী বিএনপিকে ক্ষমতা দেখতে চায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। তিনি নতুন বাংলাদেশের আস্থার জায়গা। বেগম খালেদা জিয়াকে দলমত নির্বিশেষে দেশের জনগণ ভালবাসে। মাহবুবুর রহমানের জন্যও আপনারা দোয়া করবেন। তিনি এই আসনের ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি