সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

ছাতকে রিভলবার ও বিস্ফোরক উদ্ধার

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৮:২৪:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৮:২৪:১১ পূর্বাহ্ন
ছাতকে রিভলবার ও বিস্ফোরক উদ্ধার
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলার সীমান্তবর্তী ছনবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে বিদেশী রিভলবার, উচ্চ ক্ষমতা স¤পন্ন বিস্ফোরক ও ডেটোনেটর উদ্ধার করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল গত ৩০ অক্টোবর রাতে ছাতক উপজেলার ছনবাড়ী বাজার এলাকায় কৌশলগত অবস্থান নেয়। রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে সন্দেহজনক অস্ত্র চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৩১ অক্টোবর রাত ২টার সময় ছনবাড়ি বাজারের নিকটবর্তী একটি বালুর স্তূপের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী রিভলবার, ২৫০ গ্রাম উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক এবং দুটি ডেটোনেটর উদ্ধার করা হয়। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক এই অভিযানে অবৈধ বিদেশী অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার সম্ভব হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী