সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ

জগন্নাথপুরে রাধারমণ দত্তের গানের প্রতিযোগিতা উদ্বোধন

  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৭:৪৭:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৭:৪৭:৫৯ পূর্বাহ্ন
জগন্নাথপুরে রাধারমণ দত্তের গানের প্রতিযোগিতা উদ্বোধন
মো. শাহজাহান মিয়া :: জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী প্রাথমিক থেকে কলেজ পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে বৈষ্ণবকবি রাধারমণ দত্তের গানের প্রতিযোগিতা “ভাইবে রাধারমণ বলে ২০২৫” উদ্বোধন হয়েছে। এ অনুষ্ঠান বাস্তবায়নে ছিল জগন্নাথপুর উপজেলা পরিষদ ও পরিচালনায় ছিল জগন্নাথপুর উপজেলা শিল্পকলা একাডেমি। জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের রাধাররমণ হলে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকতউল্লাহ। শিক্ষক অনন্ত পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্রের আহবায়ক উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, সদস্য সচিব জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক সৈয়দ নুর, অধ্যক্ষ পরিতোষ চক্রবর্তী শিবু, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, শিক্ষক মোশারফ হোসেন প্রমুখ। এ সময় পিযুষ কান্তি রায় কালা, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, শিক্ষক শাশ্বতী রায়, ইন্দ্রজিত, নান্টু সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিযোগী ক্ষুদে শিল্পীরা রাধারমণ গান পরিবেশন করেন। সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ বলেন, এখানে রাধাররমণকে নিয়ে যে উচ্ছ্বাস হওয়ার কথা ছিল তা দেখা যাচ্ছে না। রাধারমণকে নিয়ে প্রচারণায় আমরা ব্যর্থ হয়েছি। রাধারমণের গান কলকাতায় যে পরিমাণে হয় তাও আমরা পারিনি। এখানে রাধারমণের কমিটি নিয়ে বিরোধ রয়েছে। তা সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। রাধারমরণকে লালন ও ধারণ করতে হবে। বিশ্ব দরবারে রাধারমণকে ছড়িয়ে দিতে হবে। সফলতার জন্য সবাই মিলে কাজ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী