সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে নৌকাডুবি: ৩৪ ঘণ্টা পর মিলল মোবাশ্বিরের লাশ, নিখোঁজ মারুফ সুনামগঞ্জ সীমান্তে বিজিবির তৎপরতা, অনুপ্রবেশ ঠেকাতে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তি হাওর বাঁচাও আন্দোলনের সদর উপজেলা কমিটি গঠন:: সভাপতি আব্দুল লতিফ, সম্পাদক বাবলু যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাবে বাংলাদেশসহ ১৪ দেশ তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেবে সরকার প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশা সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার আমিরুল ইসলাম চার দফা দাবিতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন ‎জামালগঞ্জে নৌকাডুবির ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি দুই শ্রমিকের নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মাদক সেবনের টাকা না পেয়ে সাংবাদিককে পিটিয়ে জখম, ১০ হাজার টাকা ছিনতাই ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে ঘিরে পর্যটনের স্বপ্ন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী ২৫ বছরে ধর্ষণের শিকারের অর্ধেকেরও বেশি শিশু : অধিকার নভেম্বরের ২৩ দিনে সারাদেশে ২১৩ নাশকতা ফেটে চৌচির হাওর জমি, বোরো উৎপাদন নিয়ে শঙ্কা সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হোক তরুণরা বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ
ধোপাজান নদী

অবৈধভাবে বালু উত্তোলনে লিমপিড ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৭:৩১:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৭:৩৩:৩৭ পূর্বাহ্ন
অবৈধভাবে বালু উত্তোলনে লিমপিড ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার::
ধোপাজান নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে লিমপিড ইঞ্জিনিয়ারিং কো¤পানি লিমিটেড-এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন নদী তীরবর্তী জমির মালিক মো. গোলাম হোসেন। মামলায় লিমপিড ইঞ্জিয়ারিংয়ের স্থানীয় প্রতিনিধিদের আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তিনি বিশ্বম্ভরপুর আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে সদর থানার ওসিকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানাযায়, বিশ্বম্ভরপুর উপজেলার রতারগাঁও মৌজার আদাং এলাকায় ধোপাজান নদীর তীরে সুনামগঞ্জ শহরের দক্ষিণ আরপিননগরের বাসিন্দা মো. গোলাম হোসেনের ২.৪০ একর রেকর্ডিয় জমি রয়েছে। সম্প্রতি লিমপিড ইঞ্জিনিয়ারিং কোম্পানি বিআইডব্লিউটিএ’র কাছ থেকে বিধিবহির্ভূতভাবে ভিটমাটি উত্তোলনের অনুমোদন নিলেও, তারা নির্ধারিত জায়গার বাইরে গিয়ে ড্রেজার মেশিন ব্যবহার করে নদীর পাড় কেটে বালু উত্তোলন করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে। বাদীর রেকর্ডিয় জায়গা থেকে এই কয়েকদিনে প্রায় পাঁচ কোটি টাকার বালু বিক্রি করেছে বলে মামলায় অভিযোগ করা হয়। এতে বাদীর জায়গাসহ স্থানীয়দের জায়গা নদীগর্ভে বিলীন হচ্ছে। অবৈধকাজে বাধা দিলে তাকে মারধরের হুমকি দেয় লিমপিড ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এ বিষয়ে মামলার বাদী মো. গোলাম হোসেন জানান, নদীর পাড়ে আমার আমন জমি রয়েছে। গত ২৭ অক্টোবর রাতে লিমপিডের ড্রেজার মেশিন লাগায় ওখানে। তাদের প্রায় ৭০ জনের মতো লোক ছিল। আমি বাধা দেয়ায় তারা হুমকি দিয়েছে। পরে আমি চলে আসি। এতে আমার জমি বিলীন হয়েছে। একারণে আদালতে মামলা দায়ের করেছি। আশাকরি ন্যায়বিচার পাবো।
বাদীপক্ষের আইনজীবী নাজমুল হুদা হিমেল জানান, লিমপিড ইঞ্জিনিয়ারিং নামের কোম্পানি ভিট বালু উত্তোলনের কথা। তারা সিলিকন বালু তুলছে। উনার জায়গা থেকে প্রায় ৫ কোটি টাকার বালু নিয়ে গেছে তারা। আদালত মামলা আমলে নিয়ে সুনামগঞ্জ সদর থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে পরিবেশবাদী সংগঠন বেলা’র দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে খনিজ সম্পদ মন্ত্রণালয় ধোপাজান বালু ও পাথর মহাল ইজারা কার্যক্রম স্থগিত রাখে।
তবে গত ১৬ জুলাই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ সিলেট আঞ্চলিক দপ্তর লিমপিড ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা অংশীদার মুজাহিদুল ইসলাম মুরাদকে ধোপাজান নদী থেকে ভিট মাটি উত্তোলনে লিখিত অনুমোদন দেয়। ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নের জন্য ১ কোটি ২১ লাখ ঘনফুট বালু উত্তোলনে ৬৬ লাখ ৭৬ হাজার ৯৪২ টাকা রাজস্ব ধার্য করে এই অনুমোদন দেওয়া হয়। অথচ প্রতিষ্ঠানটি এক রাতেই ১৮ কোটি ৭৫ লাখ টাকার বালু লুট করে নিচ্ছে। নির্ধারিত এলাকায় বিকেল ৫টার পর ভিট বালু উত্তোলনে নিষেধাজ্ঞা থাকলেও রাতেই ড্রেজারে বালু লুট করা হচ্ছে। ভিট মাটি ঢাকা-সিলেট মহাসড়কে ব্যবহার করার কথা থাকলেও, তারা ধোপাজান খুবলে সিলিকা বালু উত্তোলন করে নৌযানে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছে। এদিকে লিমপিড কোম্পানি শতাধিক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় নদী তীরবর্তী জমি, বসতঘর ও বাঁধ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে নৌকাডুবি: ৩৪ ঘণ্টা পর মিলল মোবাশ্বিরের লাশ, নিখোঁজ মারুফ

‎জামালগঞ্জে নৌকাডুবি: ৩৪ ঘণ্টা পর মিলল মোবাশ্বিরের লাশ, নিখোঁজ মারুফ