সুনামগঞ্জ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বিশ্বম্ভরপুরে মাদ্রাসা ছাত্রকে নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৯:৪১:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৯:৪১:৪৮ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে মাদ্রাসা ছাত্রকে নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ
বিশ্বম্ভরপুর প্রতিনিধি :: বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের তাহফিজুল ক্বোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এক ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে। জানাযায়, মাদ্রাসা ছাত্র মাহদী হাসান রাব্বিকে নানাভাবে নির্যাতনের ঘটনা ফাঁস হলে ফুঁসে উঠেন এলাকাবাসী। পলাশ বাজারে বিক্ষোভ করে স্থানীয় জনতা প্রতিষ্ঠানটি বন্ধের দাবিসহ সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তির দাবি জানান। এদিকে নির্যাতনে অসুস্থ মাহদী হাসান রাব্বীকে তার অভিভাবকরা সুনামগঞ্জ সদর হাসপাতাল, পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক দিলোয়ার হোসেন জানান, তেমন কোন মারধর করা হয়নি। এদিকে, মারধরের ঘটনার সত্যতা স্বীকার করে মাদ্রাসার পরিচালক আবু সুফিয়ান বলেন, বিষয়টি আপোষে নিষ্পত্তির জন্য ৭০ হাজার টাকা ধার্য্য করা হয়। পরবর্তীতে শিক্ষককে উপযুক্ত শাস্তি না দেওয়ায় অভিভাবক সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন। বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর