সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রত্যাশা-প্রাপ্তি ও কর্তৃত্বের দ্বন্দ্বে ১১ দলীয় জোটে অসন্তোষ জগন্নাথপুরে ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত জগন্নাথপুরে বাড়ির সীমানা দেয়াল ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ৬ দফা দাবিতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ ধর্ষকের ফাঁসি ও সহযোগীদের বিচারের দাবিতে গৌরারংয়ে মানববন্ধন সুবিপ্রবি’র স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, বিক্ষোভ ও লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা নিচ্ছেন ইউপি সদস্যা পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার, এলাকায় মাইকিং ফিফা বিশ্বকাপ দেখাবে বিটিভি, স্বত্ব কিনলো ৭৩ কোটি টাকায় পানি ও পরিবেশ দূষণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণে গুরুত্বারোপ প্রতিপক্ষের মারধরে ব্যবসায়ী নিহত দেড় কোটি টাকা বরাদ্দের খাল খননে দুর্নীতির অভিযোগ শিশু রামিসা হত্যা : সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদন্ড সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর

ধর্মপাশায় ডোবা থেকে দুই শিশুর লাশ উদ্ধার

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৯:৩৩:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৯:৩৩:৪০ পূর্বাহ্ন
ধর্মপাশায় ডোবা থেকে দুই শিশুর লাশ উদ্ধার
ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রায়পুর গ্রামের নিজেদের বাড়ির সামনে থাকা ডোবা থেকে ওই গ্রামের আলম মিয়ার তিন বছর বয়সী ছেলে সাকিন মিয়া ও সাবিকুল মিয়ার পাঁচবছর বয়সী মেয়ে নওরীনের লাশ বুধবার উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। শিশু দুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রায়পুর গ্রামের আলম মিয়ার ছেলে সাকিন মিয়া ও সাবিকুল মিয়ার মেয়ে নওশীন বুধবার বিকেল পৌনে তিনটার দিকে নিজেদের বাড়ির উঠানে খেলাধূলা করছিল। এক পর্যায়ে নিজেদের বাড়ির সামনে থাকা ডোবার পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়। পরিবার ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে ওইদিন বিকেল চারটার দিকে ওই ডোবা থেকে শিশু সাকিন ও সন্ধ্যা ছয়টার দিকে নওরীনের লাশ উদ্ধার করেন এলাকাবাসী। উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহেল মিয়া এই মৃত্যুর খবরটির সত্যতা নিশ্চিত করেছেন। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, ঘটনাটি শুনেছি। এ ঘটনায় কোনো অভিযোগ আমরা পাইনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধর্ষকের ফাঁসি ও সহযোগীদের বিচারের দাবিতে গৌরারংয়ে মানববন্ধন

ধর্ষকের ফাঁসি ও সহযোগীদের বিচারের দাবিতে গৌরারংয়ে মানববন্ধন