সুনামগঞ্জ , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী চুমু বা আদরের আড়ালে শৈশবের অস্বস্তি ও ট্রমার গল্প জামালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যয় স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন জগন্নাথপুরে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেফতার ৪ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎জামালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর দুই প্রতিবন্ধী সন্তান পেল হুইলচেয়ার সুনামগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত, মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছাতকে বন বিটের ৩০ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি

মোহনপুর-কাঠইর সড়ক বেহাল চলাচলে ভোগান্তির শেষ নেই

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৮:২৪:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৮:২৪:৪২ পূর্বাহ্ন
মোহনপুর-কাঠইর সড়ক বেহাল চলাচলে ভোগান্তির শেষ নেই
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ও কাঠইর ইউনিয়নের সংযোগ সড়কটি বেহাল হয়ে পড়েছে। শাখাইতি থেকে কামাল বাজার, শ্রীমতি বাজার, খাইরুন বাজার হয়ে সরদারপুর পয়েন্ট পর্যন্ত সড়কের বেহাল অবস্থা চরম ভোগান্তিতে ফেলেছে হাজারো মানুষকে। প্রতিদিন এই সড়ক দিয়ে সুনামগঞ্জ শহর ও জামালগঞ্জের হাজারো যাত্রী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং ব্যবসায়ী যাতায়াত করছেন চরম দুর্ভোগের মধ্যে। খানাখন্দে ভরা এই সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বৃষ্টি হলেই কাদা ও পানি জমে সড়কটি প্রায় অচল হয়ে যায়। এছাড়া খানাখন্দেভরা সড়কে যাত্রীদের ভোগান্তি যেন এখন নিত্যদিনের সঙ্গী। এ বিষয়ে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হক বলেন, সড়কটি এখন এমন অবস্থায় পৌঁছেছে যে, চলাচলই কষ্টকর হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে সরকারের হস্তক্ষেপ ছাড়া মানুষের এই দুর্ভোগ কমবে না। আমরা সড়কটি দ্রুত সংস্কারের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি

ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি