সুনামগঞ্জ , রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেকোনও মূল্যে দেশে নির্বাচন হতে হবে : তারেক রহমান পিআইসি গঠনে গৌরারং ও কাঠইর ইউনিয়নে গণশুনানি সুনামগঞ্জের ১২০ কিলোমিটার সীমান্তে রেড অ্যালার্ট জারি সুনামগঞ্জ সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান স্বামী-সৎ ছেলের বিরুদ্ধে প্রবাসী নারীর অভিযোগ, জমি না দিলে প্রাণে মারবে আঙ্গারুলি হাওরের ফসল রক্ষায় বাঁধ মেরামতের দাবি দুটি হাতের রগ কর্তন, ১৮ বছর ধরে ন্যায় বিচারের আশায় প্রতিবন্ধী সহিবুর ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠক সুনামগঞ্জে রিটার্নিং-সহকারী রিটার্নিং কর্মকর্তা হলেন যারা তফসিলকে স্বাগত জানালো জামায়াত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করতে ১ আসনে সবাই ঐক্যবদ্ধ: আনিসুল জামালগঞ্জে ‘ভাইয়াপি’ কুস্তি খেলা অনুষ্ঠিত দোয়ারাবাজারে দরিদ্র পরিবারের জমি দখলের চেষ্টা অবৈধ দখলে নষ্ট হচ্ছে শহীদ সিরাজ লেকের সৌন্দর্য ‘অপ্রয়োজনীয়’ প্রকল্পে জরিপ সম্পন্ন! ১২টি অবৈধ পাম্প মোটর ও ৬টি পানির সংযোগ বিচ্ছিন্ন সদর উপজেলায় বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নে গণশুনানি অনুষ্ঠিত হাওরে তৎপর পাখি শিকারিরা, নজরদারি বাড়ানোর তাগিদ

হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৮:২৮:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৮:২৮:৫১ পূর্বাহ্ন
হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ
সরকার ঘোষিত মজুরি বাস্তবায়নের দাবি দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সরকার ঘোষিত মজুরি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেছে সুনামগঞ্জ জেলা হোটেল-রেস্তোরাঁ-সুইটমিট শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার বেলা ১২টায় শহরের রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা হোটেল-রেস্তোরাঁ-মিষ্টি-বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি সুরঞ্জিত দাস, সাধারণ সম্পাদক টিটু দাস, সাংগঠনিক সম্পাদক পপলু মিয়া, অর্থ সম্পাদক জিয়াউর রহমান, প্রচার সম্পাদক আল আমিন, সদস্য আমির উদ্দিন, সাইফুল প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলনের পর গত ৫ মে হোটেল ও রেস্তোরাঁ সেক্টরের জন্য সরকার ঘোষিত নি¤œতম মজুরির গেজেট প্রকাশ করা হয়। নিয়ম অনুযায়ী ঘোষণার মাস থেকেই নতুন মজুরি কার্যকর হওয়ার কথা থাকলেও পাঁচ মাস পার হলেও এখনও তা বাস্তবায়ন হয়নি। তারা আরও বলেন, বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ২৮৯ ধারায় স্পষ্টভাবে বলা আছে- গেজেট অনুযায়ী মজুরি পরিশোধ না করলে সংশ্লিষ্ট মালিককে এক বছর পর্যন্ত কারাদ- ও পাঁচ হাজার টাকা জরিমানাসহ শ্রমিকদের সকল বকেয়া পরিশোধ করতে হবে। নেতৃবৃন্দ অভিযোগ করেন, দেশে প্রায় ৩৫ লাখ হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক-কর্মচারী কর্মরত আছেন। তাদের পরিবারের সদস্যসহ প্রায় আড়াই কোটি মানুষ এ সেক্টরের ওপর নির্ভরশীল। কিন্তু দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও ন্যায্য মজুরি না পাওয়ায় শ্রমিকরা চরম দুঃসহ জীবনযাপন করছেন। তারা বলেন, মালিকরা নিয়মিতভাবে খাদ্যপণ্যের দাম বাড়ালেও শ্রমিকদের মজুরি সামান্যই বৃদ্ধি করছে। শ্রম আইন অনুযায়ী নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদানের বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও মালিকরা তা মানছেন না। এছাড়া, আইন অনুযায়ী ৮ ঘণ্টার বেশি কাজের জন্য দ্বিগুণ মজুরি দেওয়ার কথা থাকলেও শ্রমিকদের দিয়ে প্রতিদিন ১২-১৩ ঘণ্টা কাজ করানো হচ্ছে বিনা ওভারটাইমে। বক্তারা দ্রুত সরকার ঘোষিত মজুরি বাস্তবায়ন এবং শ্রম আইন পুরোপুরি কার্যকর করার দাবি জানান। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যেকোনও মূল্যে দেশে নির্বাচন হতে হবে : তারেক রহমান

যেকোনও মূল্যে দেশে নির্বাচন হতে হবে : তারেক রহমান