সুনামগঞ্জ , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যনগরের গুমাই নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন মে দিবসে সবেতনে ছুটি ও ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন সামনে মাঠ গোছাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা সোনালী চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন : বিলুপ্তির পথে ৬ গ্রাম ২৮ এপ্রিল থেকে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি আবহাওয়ার বিরূপ আচরণে হাওরের কৃষি : এখনই সমন্বিত পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৭০০০ মে. টন ডিজেল সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় একটি সেতুর প্রতীক্ষায় কয়েক প্রজন্ম শ্রমিক সংকট ও জলাবদ্ধতায় বাড়ছে দুশ্চিন্তা আবহাওয়ার বিরূপ আচরণ : সংকটে হাওরাঞ্চলের কৃষি অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি : প্রধানমন্ত্রী বিশ্বম্ভরপুরে মোটরসাইকেল চালকের গলাকাটা লাশ উদ্ধার সিলেটের নতুন বিভাগীয় কমিশনার মশিউর রহমান শহরে অর্ধ কোটি টাকার স্বর্ণ ও ডলার চুরির ঘটনায় গ্রেফতার ৫ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, সূচি প্রকাশ ফসলরক্ষা বাঁধের কাজ নিয়ে ক্ষোভ দোয়ারাবাজারে যুবকের ওপর হামলা প্রতিবন্ধী কৃষকের জমির ধান কেটে নেওয়া ও হামলার প্রতিবাদে মানববন্ধন অপ্রয়োজনীয় স্থানে বজ্র নিরোধক দন্ড স্থাপন, কাজে আসেনি তালগাছ প্রকল্পও

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৭:৫৯:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৭:৫৯:৩৪ পূর্বাহ্ন
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সদর ও পৌর যুবদলের আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে আনন্দ র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ট্রাফিক পয়েন্ট সমাবেশ অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল হক কালারচানের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ স¤পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু। এছাড়া উপস্থিত ছিলেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাদিকুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুজন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিয়া, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সোহেল মিয়া, সভাপতি মুনাজির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপির সহযোগী সংগঠন হিসেবে যুবদলের নেতাকর্মীরা দেশের বিভিন্ন সংকটময় সময়ে অবদান রেখেছেন। কাজেই আগামীতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালনে সুনামগঞ্জ জেলা, উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
স্থানীয় সরকার নির্বাচন সামনে মাঠ গোছাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা

স্থানীয় সরকার নির্বাচন সামনে মাঠ গোছাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা