সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক

আজ ‘জেলা প্রশাসন মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় বসছে ৭৬ হাজার ৪৮৫ শিক্ষার্থী

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৭:৫৩:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৭:৫৫:১৪ পূর্বাহ্ন
আজ ‘জেলা প্রশাসন মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় বসছে ৭৬ হাজার ৪৮৫ শিক্ষার্থী
তানভীর আহমেদ::
প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষক ও শিক্ষার্থী মূল্যায়নে অনন্য উদ্যোগ নিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।
আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় জেলার ৭৬ হাজার ৪৮৫ জন প্রাথমিক শিক্ষার্থী ‘মেধা যাচাই বৃত্তি পরীক্ষা ২০২৫’-এ অংশ নিবে। জানাগেছে, জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত পরীক্ষায় জেলার ১২টি উপজেলার ১ হাজার ৪৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা একযোগে এই পরীক্ষায় অংশ নিচ্ছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১২টি উপজেলায় মোট ৩০৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ছাতক উপজেলায় ৬০টি, জামালগঞ্জ উপজেলায় ৩৬টি, তাহিরপুর উপজেলায় ৩৬টি, শান্তিগঞ্জ উপজেলায় ৩২টি, দিরাই উপজেলায় ২৬টি, ধর্মপাশা উপজেলায় ২৪টি, বিশ্বম্ভরপুর উপজেলায় ২৩টি, সুনামগঞ্জ সদর উপজেলায় ১৯টি, জগন্নাথপুর উপজেলায় ১৭টি, দোয়ারাবাজার উপজেলায় ১২টি, মধ্যনগর উপজেলায় ১০টি, শাল্লা উপজেলায় ৮টি কেন্দ্র রয়েছে। মেধা যাচাই পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, প্রাথমিক বিজ্ঞান ও বিশ্ব পরিচয় বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা মোট ৩ ঘণ্টা সময় পাবে তাদের মেধার স্বাক্ষর রাখতে।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষার সামগ্রিক মান বৃদ্ধি করা এবং শিক্ষক-শিক্ষার্থী উভয়ের জন্য একটি কার্যকর মূল্যায়ন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এই পরীক্ষার ফল বিশ্লেষণ করা হবে বিশেষ আরএমএস সফটওয়্যারের মাধ্যমে, যা দ্রুত ও নির্ভুল ফল প্রকাশে সহায়তা করবে। জেলা প্রশাসনের এই ব্যতিক্রমী উদ্যোগের ফলে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে জানান সচেতনমহল। একইসাথে প্রাথমিক স্তর থেকে ঝরেপড়ার হার উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে।
তাহিরপুর উপজেলার সুলেমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. মাহফুজ হাসান বলেন, পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি। ইনশাআল্লাহ ভালো ফলাফল করতে পারবো।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল বলেন, জেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা যাচাইয়ের সুযোগ পেয়েছে। জেলার ৩০৩ টি কেন্দ্রে ৭৬ হাজার ৪৮৫ জন প্রাথমিক শিক্ষার্থী ‘মেধা যাচাই বৃত্তি পরীক্ষা ২০২৫’-এ অংশ নিবে।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, প্রাথমিকের শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য মূলত আমাদের এই আয়োজন। এর মধ্য দিয়ে আমরা শিক্ষার গুণগত মানের একটি বাস্তব চিত্র পাব। তবে, কেবল মূল্যায়ন করাই আমাদের একমাত্র লক্ষ্য নয়, বরং এই প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা আরও বেশি করে বিদ্যালয়মুখী হবে। একইসাথে পড়াশোনার প্রতি তাদের আকর্ষণ বাড়বে।
তিনি আরও বলেন, আমরা মনে করি, এমন একটি বড় আকারের আয়োজন জেলার প্রাথমিক শিক্ষায় নতুন প্রাণ সঞ্চার করবে। আমরা শিক্ষার একটি মজবুত ভিত্তি তৈরি করতে চাই। ঝরে পড়া রোধ এবং নিয়মিত বিদ্যালয় উপস্থিতি নিশ্চিত করতে এই উদ্যোগ একটি অত্যন্ত কার্যকর পদক্ষেপ হবে বলে আমরা বিশ্বাস করি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা