সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

কলেজে টিকটক-লাইকির ভিডিও ধারণ নিষিদ্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৭:৫৭:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৭:৫৭:১৭ পূর্বাহ্ন
কলেজে টিকটক-লাইকির ভিডিও ধারণ নিষিদ্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারি কলেজ ক্যাম্পাসে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যে কোনো ধরনের ভিডিও ধারণ নিষিদ্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে কলেজের অধ্যক্ষ মো. জুনাব আলী সই করা এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজ চলাকালীন ও পাঠদানের সময় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যা¤পাসে মোবাইলফোন, ক্যামেরা কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস দিয়ে ভিডিও ধারণ স¤পূর্ণ নিষিদ্ধ। টিকটক বা লাইকিতে কলেজ ক্যাম্পাসের সচিত্র ভিডিওতে শিক্ষার্থীদের দেখা গেলে বা কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীর কাছে স্মার্টফোন পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছর কলেজ চলাকালীন ক্যা¤পাসের ভেতরে শিক্ষার্থীদের করা কিছু টিকটক ও ফেসবুক রিলস ভিডিও নিয়ে বেশ সমালোচনার সৃষ্টি হয়। সাম্প্রতিক কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় শিক্ষার্থীদের এসব কর্মকা- নিয়ে ফের বিরূপ মন্তব্য করতে দেখা গেছে নেটিজেনদের। বাদাঘাট সরকারি কলেজের অধ্যক্ষ জুনাব আলী বলেন, শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের ভালোর জন্য এমন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি কলেজ ক্যাম্পাসে কিছু শিক্ষার্থী টিকটক, লাইকি নিয়ে ব্যস্ত থাকতো। তাই এখন নোটিশ জারি করেছি। এ আদেশ কেউ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স