সুনামগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন

সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছিল ইলিশ মাছ

  • আপলোড সময় : ১২-০৯-২০২৪ ০৯:২৮:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৪ ০৯:২৮:০৯ পূর্বাহ্ন
সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছিল ইলিশ মাছ
দোয়ারাবাজার প্রতিনিধি :: ভারতে পাচারকালে ২৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। বুধবার (১১ সেপ্টেম্বর) ভোর ৫টায় গোপন তথ্যের ভিত্তিতে দোয়ারাবাজার উপজেলার ঘিলাতলী এলাকায় অভিযান চালিয়ে এসব ইলিশ মাছ জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বিওপির ঘিলাতলী সীমান্ত এলাকায় টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ভারতে পাচারকালে ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ৫ লাখ টাকা। চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। ফলে অভিযানে কাউকে আটক করা যায়নি। বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, জব্দ করা ২৭৫ কেজি ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ