সুনামগঞ্জ , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল

যাদুকাটা নদীতে শ্রমিক হয়রানির প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৯:০৩:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৯:০৩:৩৩ পূর্বাহ্ন
যাদুকাটা নদীতে শ্রমিক হয়রানির প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে সাধারণ শ্রমিকদের হয়রানির অভিযোগে জানিয়ে এর প্রতিবাদে মানববন্ধন হয়েছে। যাদুকাটা নদীর বালু-পাথর শ্রমিক সমিতির উদ্যোগে রোববার দুপুরে নদীর তীরে এই মানববন্ধন হয়। এতে হাজারো শ্রমিক অংশ নেন। মানববন্ধনে বলা হয়, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে যাদুকাটা নদীতে চলতি মাস থেকে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন শুরু হয়েছে। কিন্তু একটি প্রভাবশালী মহল মব সৃষ্টি করে নদীর পাড় কেটে বালু লুট করে। সাধারণ শ্রমিকেরা সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন করলেও অভিযানের নামে নিরীহ শ্রমিকদের হয়রানি করা হচ্ছে। তাঁদের ধরে নিয়ে জরিমানা, সাজা দেওয়া হচ্ছে। এতে শ্রমিকেরা আতঙ্কে আছেন। মানববন্ধনে বক্তারা বলেন, এই নদীতে বালু উত্তোলনের কাজ করে জেলার ৫০ হাজার শ্রমিক জীবিকা নির্বাহ করেন। একটি চক্র নদীতে বালু উত্তোলন বন্ধের পাঁয়তারা চালাচ্ছে। নদীতে নির্বিঘেœ সাধারণ শ্রমিকদের বালু উত্তোলনের সুযোগ দিতে প্রশাসনের প্রতি দাবি জানানো হয় মানববন্ধন থেকে। মানববন্ধনে বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি রমজান মিয়া, সহসভাপতি সাহিদ মিয়া, সাধারণ স¤পাদক হাকিকুল ইসলাম, শ্রমিক আতিকুল ইসলাম, মাসুক মিয়া প্রমুখ। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানিয়েছেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন, পুলিশ, বিজিবি, পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করা হয়েছে। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসকের কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত অভিযান হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার