সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন

দোয়ারাবাজারে স্কুলছাত্রীকে হত্যার চেষ্টা, বখাটের শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৮:৫৬:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৮:৫৬:৫৫ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে স্কুলছাত্রীকে হত্যার চেষ্টা, বখাটের শাস্তির দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় জড়িত বখাটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পৃথক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের করিমপুর গ্রামে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন সমাজসেবক শহিদুল ইসলাম, তাহির আলী, ময়না মিয়া, কবির হোসেন, ভুক্তভোগীর চাচা, মামাসহ অনেকে। পরে দুপুর দুইটায় উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন শিক্ষক নিজাম উদ্দিন, হেলাল উদ্দিন, জমসিদ আলী, আসকর আলী, শিক্ষার্থী আমিনা আক্তার, রুজিনা আক্তার প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, স্কুলছাত্রীকে রাতের আঁধারে ধর্ষণের চেষ্টা ও কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা ঘরে-বাইরে সর্বত্র নিরাপত্তাহীনতায় রয়েছে। মেয়েরা এখন স্কুলে যেতে ভয় পাচ্ছে। আসামি হাবিবুর রহমানসহ জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, গত বৃহ¯পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের একটি গ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা করা হয়। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালানোর চেষ্টা করে বখাটে হাবিবুর রহমান। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আহত ছাত্রীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানান, তার হাতের হাড় ভেঙে গেছে এবং অবস্থা এখনও গুরুতর। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, ঘটনার রাতেই অভিযুক্ত হাবিবুর রহমানকে আটক করা হয়েছে। তদন্তের মাধ্যমে যদি অন্য কেউ জড়িত থাকে, তাদেরও আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ