সুনামগঞ্জ , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা
ফলোআপ

শহরে অনুমোদনবিহীন পোস্টার-ব্যানার অপসারণের নির্দেশ

  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৮:৪৪:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৮:৪৬:২৮ পূর্বাহ্ন
শহরে অনুমোদনবিহীন পোস্টার-ব্যানার অপসারণের নির্দেশ
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর এলাকার সৌন্দর্য্য ও পরিবেশ রক্ষায় শহরের বিভিন্ন সড়কের পাশে, দেয়ালে এবং গাছপালার গায়ে যত্রতত্রভাবে লাগানো অনুমোদনবিহীন পোস্টার, সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন প্রভৃতি অপসারণের নির্দেশনা জারি করেছে পৌর প্রশাসন।
রবিবার (২৬ অক্টোবর) দিনব্যাপী মাইকিং করে পৌরসভা কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়। এসময় পৌর এলাকার নাগরিকদের অবগতির জন্য জানানো হয়, অনুমোদনবিহীন এসব প্রচারসামগ্রী লাগানোর ফলে একদিকে যেমন শহরের নান্দনিকতা নষ্ট হচ্ছে, তেমনি পরিবেশেরও গুরুতর ক্ষতি হচ্ছে। বিশেষ করে গাছপালার গায়ে পেরেক মেরে ব্যানার লাগানোয় সবুজ প্রকৃতির ক্ষতি হচ্ছে বলে পৌরসভা কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে। ঘোষণায় সংশ্লিষ্ট সবাইকে আজ সোমবার (২৭ অক্টোবর) রাত ১০টার মধ্যে তাদের লাগানো সকল অনুমোদনবিহীন পোস্টার, সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন প্রভৃতি নিজ দায়িত্বে অপসারণ করার জন্য অনুরোধ জানানো হয়।
পৌরসভার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এসব প্রচারসামগ্রী অপসারণ করা না হলে, পৌরসভা কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি এগুলো অপসারণের কাজ শুরু করবে।
সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক মো. মতিউর রহমান খান বলেন, পৌর এলাকার সৌন্দর্য্য ও পরিবেশ রক্ষায় আমরা এই উদ্যোগ নিয়েছি। সোমবার রাত ১০টার মধ্যে পোস্টার-ব্যানার সরানো না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা

কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা