সুনামগঞ্জ , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩ যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন হাওরের আতঙ্ক ‘আফাল’ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট একজনের মৃত্যুদন্ড, তিনজনের যাবজ্জীবন শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ দাবদাহে যুক্তরাজ্যে ২৭০০ জনের প্রাণহানি খাসিয়ামারা নদী গিলছে ভিটেমাটি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা লিগ্যাল এইড অফিসের মতবিনিময় ও সচেতনতামূলক সভা একটি দল জনগণের বিপক্ষে ছিল, তাদের রাজাকার বলা হয় : সুলতান সালাউদ্দিন জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না : প্রধানমন্ত্রী গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি আড়াই কোটি টাকার ৪ নৌ-অ্যাম্বুলেন্স অকেজো, একদিনও সেবা পাননি হাওরবাসী বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, মামলা-হামলায় থমথমে শ্যামনগর গ্রাম মধ্যনগরে বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল এমপি হান্নান মাসউদের জন্য মাঝ নদী থেকে ঘাটে ফেরানো হলো ফেরি সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা জুবিলী উচ্চ বিদ্যালয় ১০১ শয্যায় উন্নীত হচ্ছে ৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জগন্নাথপুরে সাংবাদিকের বাড়িতে হামলা

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৯:৩১:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৯:৩১:১৯ পূর্বাহ্ন
জগন্নাথপুরে সাংবাদিকের বাড়িতে হামলা
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে সরকারি রাস্তা নিয়ে বিরোধের জের ধরে সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। জানাগেছে, হবিবপুর গ্রামের বাসিন্দা সাংবাদিক আলী আছগর ইমনের বাড়ির নিটকবর্তী সরকারি রাস্তা প্রশস্ত করা নিয়ে প্রথমে পৌরসভা ও প্রশাসনের সাথে বিরোধ বাধে। এ সময় ইমনের বাড়ির জায়গা পরিমাপ করে সমস্যার সমাধান হয়। এতে ইমনকে কিছু জায়গা ছাড় দিতে হন। এ সমস্যার সমাধান হলেও স্থানীয় কিছু লোক তা মেনে নিতে পারেননি। এর জের ধরে শুক্রবার রাত ১১টার দিকে সাংবাদিক ইমনের বাড়িতে দুষ্কৃতকারীরা হামলা করে। হামলায় ইটপাটকেলের আঘাতে ২ জন নারী আহত হন। এ ঘটনায় ২৫ অক্টোবর শনিবার সাংবাদিক আলী আছগর ইমনের ছোট ভাই আলী আহমদ বাদী হয়ে সামছুল হকসহ ১৩ জনকে বিবাদী করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে সাবেক পৌর কাউন্সিলর কামাল হোসেন জানান, তাদের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে উভয়পক্ষকে নিয়ে আলোচনায় বসার চেষ্টা করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স