সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

বিকেএ মেধাবৃত্তি পেল জগন্নাথপুরের তিন শিক্ষার্থী

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৮:৪৯:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৮:৪৯:৩১ পূর্বাহ্ন
বিকেএ মেধাবৃত্তি পেল জগন্নাথপুরের তিন শিক্ষার্থী
জগন্নাথপুর প্রতিনিধি :: বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশন (বিকেএ) কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি ২০২৪ এর ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সম্প্রতি বিকেএ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক মিসলুর রহমানের সভাপতিত্বে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ মডেল কিন্ডারগার্টেন স্কুলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব। বিকেএ-এর তথ্য অনুযায়ী সারাদেশে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ২ লাখ শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারে অবস্থিত একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির ৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩ জন কৃতিত্বের সাথে মেধাবৃত্তি লাভ করে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষর্থীরা হলেন আরিয়ান হোসেন, শরিফা জান্নাত হুমায়রা ও আরাফাত রহমান। এ ব্যাপারে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির প্রিন্সিপাল মু. জামাল হুসাইন বলেন, সদ্য প্রতিষ্ঠত আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মান বজায় রেখে শিশুদের পাঠদান দিতে বদ্ধ পরিকর। শিক্ষার্থীরা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে সারাদেশের ২ লাখ প্রতিযোগী শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে মেধাবৃত্তি অর্জন করে প্রথম বারেই চমকে দিয়েছে। আমরা এ কৃতিত্বের ধারাবাহিকতা বজায় রেখে আগামীতেও এগিয়ে যেতে চাই। এ জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। আমি শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বিকেএ এর সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি