সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

মন্ট্রিয়লের মেট্রোরেল

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৮:৪২:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৮:৪২:০৩ পূর্বাহ্ন
মন্ট্রিয়লের মেট্রোরেল
সুখেন্দু সেন::> মন্ট্রিয়লের মেট্রোরেলে একটা মায়াবী আকর্ষণ আছে। পাতালপুরীর এই রেলপথ মন্ট্রিয়লের জীবনরেখা। ঝকঝকে পরিচ্ছন্ন কোচ। সুন্দর শৈল্পিক স্টেশন। সকাল-বিকেল ব্যস্ততা, চঞ্চলতা থাকলেও দুপুরবেলা স্টেশনগুলি কেমন নীরবতায় মোড়ানো। আমার মেট্রোতে যাতায়াত সাধারণত ঢিলেঢালা দুপুরেই। এক প্রান্তের এংগ্রিগনন স্টেশন থেকে যাত্রা শুরু। ভিড়বাট্টা নেই। পাশের সিটে এক কৃষ্ণসুন্দরী। সামনে একজন গোরা। কয়েক সিট ফাঁকা রেখে ঠোঁটে কড়া লাল মেখে এক বৃদ্ধা। দূরে মাথায় পাগড়ি বাঁধা সর্দারজী। আরেকটু সামনে দু’জন স্বল্পবসনা নারী। ছড়িয়ে ছিটিয়ে বসা লেবানিজ, চাইনিজ, পর্তুগীজ, মরোক্কান, ইরানি, ফরাসি, মেক্সিকান। বাঙালিও আছে। সিলেটি কথা হাওয়ায় ভেসে আসে। পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ মিলেমিশে একাকার। যেনো চলমান বিশ্ব। সিট খালি থাকলেও একজোড়া যুবক-যুবতী রাধাকৃষ্ণের যুগলমূর্তি হয়ে কাঁধে কাঁধ রেখে দাঁড়িয়ে। শার্লিওন স্টেশন। রোমান হরফে লেখা ঈযধৎষবাড়রী . ভাষার কুহকী ধাঁধাঁয় ফরাসি উচ্চারণ শার্লিওন। অনেক নামেই এমন খটকা লাগে। আমাদের পক্ষে উচ্চারণবান্ধব নয়। শার্লিওনে বেশ ক’টি বাংলাদেশী গ্রোসারি সোপ। মার্সি বেঙ্গল থেকে পান, সুপারি কিনি। কখনও লিওনেল গুর্ক্স জংশনে নেমে অন্য লাইনে শেষপ্রান্তের কোটভার্চু। কোনোদিন সেন্ট লরেন্স নদীর গভীর তলদেশ দিয়ে জিন ড্রেপো। হঠাৎ করে নাম না জানা এক স্টেশনে উদ্দেশ্যহীন নেমে পড়ি। কী এক রহস্য পেছনে ফেলে ছন্দময় গতি তোলে মেট্রোরেলটি সুড়ঙ্গ পথে আড়াল হয়ে যায়। ফাঁকা স্টেশন। সুনসান নীরবতা। একজন যাত্রীও নেই। আশ্চর্যজনক সে নির্জনতার মায়াবী টানে পাতালপুরীতে একলা আমি একটি বেঞ্চে বসি। নির্জনতায় বিষণœতার ছোঁয়া। যেনো মন্ট্রিয়লের বুকের গভীরের বিরহবেদন নির্জন প্লাটফর্মে ছড়িয়ে আছে। মিনিট তিনেকের ব্যবধানে নীরবতা ভেঙ্গে সাঁ সাঁ শব্দ তুলে কেমন সপ্রতিভ আরেকটি ট্রেন এসে ঢুকে। কয়েক সেকেন্ড, একটা শ্বাস ফেলেই চলে যায়। একজন দু’জন নামে। আবার নীরবতা। মেট্রোরেল আসে, আবার যায়। উত্তর আমেরিকার এক মেগাসিটির বুকের গভীরে থেকে আমি তার হৃদস্পন্দন অনুভব করি। গা ছমছম একাকীত্ব উপভোগ করি। অনেকক্ষণ ধরে পাতালপুরীর নীরবতার ভাষা পাঠ করি। এংগ্রিগনন স্টেশনটি পার্ক ঘেঁষে। সুড়ঙ্গ থেকে বেরুলেই গাছগাছালি জড়িয়ে ধরে। স্টেশন চত্বরে, রাস্তার ধারে ফুলের বাগান। ফরমেসিয়া, টিউলিপ, বাঞ্চবেরি, ড্যান্ডেলিয়ন বাহারি রঙ, রূপ ছড়িয়ে আছে। নীল আকাশ, ঝলমলে রোদ। সাদা মেঘের ভেলায় শরতের আবাহন। মেঘে মেঘে বিনি খামের, বিনি ডাকের চিঠি ঠিকানা খুঁজে খুঁজে দূর প্রবাসেও আমার কাছে ঠিক পৌঁছে গেছে। প্রকৃতির আয়োজনে সে চিঠির আপন পাঠে শারদীয় অনুভব গা ছুঁয়ে যায়। কানাডার আকাশে বাতাসে শরতের প্রস্তুতি। ম্যাপল পাতারা রঙ বদলাতে শুরু করবে। মন্ট্রিয়লের মেট্রোরেল চলবে শীত, গ্রীষ্ম, শরৎ, বসন্তে। গাই কনকর্ডিয়া, ম্যাকগিল, প্লেস-ডি-আর্টস, স্লোডন, লাসাল আর নাম না জানা সেই স্টেশন যেখানে নির্জন প্লাটফর্মের এক কোণে আমার ভালোলাগা জমা পড়ে আছে। ঘুরেফিরে আবার এংগ্রিগনন। গাছেরা, ফুলেরা এখানে প্রিয়জনের মত অপেক্ষায় থাকে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা